শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে রানীশংকৈলে বিক্ষোভ মিছিল।

রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ২৫০ Time View
রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ।২২শে মে সোমবার সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগ অফিসের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে উপজেলা আওয়ামী লীগ।

উপজেলার পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং পৌর শহর  চৌরাস্তায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়৷ সমাবেশে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ কর্তৃক প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতবাদে ষড়যন্ত্রকারীদের বিচারের দাবি জানানো হয়। এসময় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সইদুল হক ও সাধারন সম্পাদক তাজ উদ্দিন আহাম্মেদ৷

আ”লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আহাম্মদ হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক ও মেয়র  মোস্তাফিজুর রহমান, ভাইস-চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোহেল রানা,বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান,পৌর আ”লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, সাবেক মেয়র ও আ’লীগ নেতা আলমগীর  সরকার, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরথান আলী,যুবলীগ  সম্পাদক রমজান আলী, মহিলা আওয়ামী লীগের সম্পাদিকা ফরিদা ইয়াসমিন প্রমুখ  ।এছাড়াও সমাবেশে উপজেলা আওয়ামীলীগের সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা  উপস্থিত ছিলেন।অনুষ্ঠান পরিচালনা করেন আ’লীগ নেতা প্রশান্ত বসাক৷

 

 

কিউএনবি/আয়শা/২৩ মে ২০২৩,/রাত ১২:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit