বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

ধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ১৬২ Time View

নোয়াখালী প্রতিনিধি : রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে প্রকাশ্য জনসভায় হত্যার হুমকির প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে জেলা আওয়ামী লীগ।  এ সময় আওয়ামী লীগ নেতাকর্মিরা  দ্রুত সময়ের মধ্যে হুমকিদাতাকে বিচার দাবি করেন।  

সোমবার (২২ মে) বেলা ১১ টায় মাইজদী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও নোয়াখালী পৌর মেয়র শহীদ উল্লাহ খান সোহেল, নোয়াখালী শহর আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু প্রমূখ।  

প্রসঙ্গত, গত ১৯ মে সরকারের পদত্যাগ, গায়েবি মামলা ও গণগ্রেপ্তার বন্ধ, সরকারের দুর্নীতির প্রতিবাদ সহ ১০ দফা দাবিতে রাজশাহীতে সমাবেশ করে বিএনপি। সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ‘কবরস্থানে’ পাঠানোর হুমকি দেন জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ। পরে এ ঘটনায় কেন্দ্রীয় আওয়ামী লীগ থেকে ২২ মে সোমবার সারাদেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের কর্মসূচী ঘোষণা দেওয়া হয়।

 

 

কিউএনবি/আয়শা/২২ মে ২০২৩,/রাত ১১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit