রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

লালপুরে সভাপতির অপসারনের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধ 

মোঃ মাজহারুল ইসলাম  লালপুর (নাটোর) প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২২ মে, ২০২৩
  • ১৫৩ Time View
মোঃ মাজহারুল ইসলাম  লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে ম্যানেজিং কমিটির সভাপতি কর্তৃক শিক্ষক  লাঞ্ছিতের ঘটনায় ওই সভাপতির অপসারণের দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। ওই ঘটনার প্রতিবাদ জানাতে তারা সকাল থেকে  দুপুর ১ টা পর্যন্ত বরমহাটি বাজার এলাকায় গোপালপুর-কলসনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে শিক্ষার্থীরা। সোমবার (২২মে) উপজেলার বরমহাটী সমবায় উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। 
পরে লালপুর উপজেলা নির্বাহী শামীমা সুলতানা ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। এ বিষয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শিক্ষার্থীদের দাবি পুরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে, তবে সভাপতির বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারকে লিখিতভাবে জানানো হয়েছে।  
এবিষয়ে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা সুলতানা জানান, শিক্ষার্থীদের  লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ গত রবিবার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রাজু আহমেদ এর হাতে সহকারী শিক্ষক ফরহাদ হোসেন লাঞ্চিতের ঘটনা ঘটে। তবে ওই দিনই বিষয়টির আপোষ মিমাংসা করা হয়। কিন্তু শিক্ষার্থীরা তা মেনে নিতে পারেনি।

কিউএনবি/আয়শা/২২ মে ২০২৩,/রাত ৮:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit