বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম

ডোমারে ভূমি সেবা সপ্তাহ পালিত

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি  ।
  • Update Time : সোমবার, ২২ মে, ২০২৩
  • ১৭৩ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : “স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে ভূমি সেবা সপ্তাহ-২০২৩ উদযাপন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ডোমার উপজেলা ভূমি অফিস আয়োজিত সোমবার (২২মে) সকাল ১১টায় উপজেলা ভূমি কার্যালয়ের মূল ফটকে প্রধান অতিথি হিসাবে ফিতা কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ আফতাব উদ্দিন সরকার।

পরে এক র‌্যালি বের করে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ভূমি কার্যালয় চত্ত্বরে এক আলোচনা সভায় মিলিত হয়। এজিএম শাহরিয়ার কবির শাওন এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জান্নাতুল ফেরদৌস হ্যাপি’র সভাপতিত্বে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নুরননবী, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, নারী ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ প্রমূখ বক্তব্য রাখেন।

এ সময় ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন, গোলাম ফিরোজ চৌধুরী, উপজেলা আ’লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক শহীদ আহম্মেদ শান্তু সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধিজন উপস্থিত ছিলেন। আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) ও ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জান্নাতুল ফেরদৌ হ্যাপী বলেনন, স্মার্ট ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা কাজ করে যাচ্ছি। সরকার জনগণের সুবিধার্থে অনলাইন সেবা চালু করেছে এখন অনলাইনের মাধ্যমে ঘরে বসেই ভূমিসেবা গ্রহণ করা সম্ভব

 

 

কিউএনবি/আয়শা/২২ মে ২০২৩,/রাত ৮:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit