রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

২৯ মে থেকে সুনামগঞ্জ-সিলেট সড়কে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ মে, ২০২৩
  • ২০২ Time View

ডেস্ক নিউজ : সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে আগামী ২৯ মে থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে সুনামগঞ্জ জেলা বাস, মিনিবাস, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। পরিবহণ শ্রমিকদের মারধর, গাড়ি ভাংচুর, শ্রমিকদের বিরুদ্ধে থাকা মামলা প্রত্যাহার ও পরিবহণ থেকে চাঁদাবাজি বন্ধসহ তিন দফা দাবিতে ওই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ধর্মঘট চলাকালে উক্ত সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে।

লিখিত বক্তব্যে তিনি জানান, মানববন্ধন করে প্রশাসনের কাছে তিন দফা দাবি বাস্তবায়ন করার জন্য অনুরোধ জানালেও প্রশাসন এখন পর্যন্ত আমাদের দাবি আমলে নেয়নি। পরে শ্রমিকরা মিলে দাবি আদায়ের লক্ষ্যে গত ৪ মে থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির সিদ্ধান্ত নেই। পুলিশের অনুরোধে এসএসসি পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে পরবর্তীতে আমরা কর্মবিরতি প্রত্যাহার করি; কিন্তু পুলিশ প্রশাসন তাদের দেওয়া কথা রাখেনি।

তাই আগামী ২৯ মে থেকে আমরা পরিবহণ শ্রমিক ইউনিয়নের ব্যানারে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাক দিয়েছি। এ সময় সুনামগঞ্জ-সিলেট সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক সমিতির সভাপতি সুজাউল কবীর, সংগঠনের কার্যকরী সভাপতি বুরহান উদ্দিন, সহ-সভাপতি মো. আনেয়ার হোসেন, দপ্তর সম্পাদক মো. সুমন মিয়া প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/২১ মে ২০২৩,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit