শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
এআই দিয়ে প্রয়াত অভিনেতার মুখে সংলাপ বসালেন পরিচালক বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন ভারতে ডিজিটাল প্রতারণার শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ দেবে ব্যাংক ইথিওপিয়াকে ১২ যুদ্ধবিমান ও চার এস-৪০০ দিচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের স্থান পরিবর্তন চ্যাটজিপিটির পরামর্শে ওষুধের মাত্রা কমিয়ে রোগীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা এলপিজি বিক্রির কমিশন দুই থেকে তিনগুণ বাড়ানোর প্রস্তাব সারেনি বিমানের ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, ভাগ্য বদলাবে কি নবায়ন চুক্তিতে? পর্যটনে এআই ও টেকসই গন্তব্যের বার্তা নিয়ে ঢাকায় বিটিটিএফ শুরু

চারঘাটে প্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ 

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ মে, ২০২৩
  • ৮৫৮ Time View
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের  বালাদিয়াড় গ্রামে মোঃ আব্দুর রহিম-৮২ নামে এক শারীরিক প্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। ওই প্রতিবন্ধীর পরিবারকে বিভিন্নভাবে হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারঘাট উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই প্রতিবন্ধী মোঃ আব্দুর রহিম বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস  দিয়েছেন চারঘাট উপজেলা নির্বাহী অফিসার  মোঃ সোহরাব হোসেন।

চারঘাট উপজেলা নির্বাহী অফিসারের কাছে দায়ের করা অভিযোগে ওই প্রতিবন্ধী জানান, আমি একজন প্রতিবন্দী মানুষ আমার পৈতৃক সম্পত্তি যার- মৌজা বালাদিয়াড় Rs- খতিয়ান নং-১২৯০, দাগ নং-৪৪৩ সর্বমোট জমির পরিমাণ- ৯১শং এই ৯১শং জমির মধ্যে ওয়ারিশান সূত্রে আমি সাড়ে ৫ শতাংশের অংশীদার সেই সূত্রে আমি সাড়ে ৫ শতাংশ জমির খাজনা দিয়েছি, আমি একজন অসহায় হতদরিদ্র মানুষ, আমার মাথা গোঁজার ঠাঁই বলতে গেলে এই সাড়ে ৫ শতাংশ জমি, আমার জায়গায় আমাকে বাড়ি ও দখল করতে দিচ্ছে না। এলাকার প্রভাবশালী ব্যক্তি পিতা- মৃত আরসাদ আলী (উকিল) এর ছেলে মোঃ আব্দুল মতিন-৫৬,

 

অভিযোগকারী আব্দুর রহিম বলেন, আব্দুল মতিন-৫৬, আমাকে বলে তুই যদি এই জমিতে বাড়ি করার চেষ্টা করিস তাহলে তোর করব হবে এই জমিতে, তোর পাশে দাঁড়াবে এমন কে আছে এই গ্রামে আমরা যা বলি তাই হয় তুই যদি বেশি
বাড়াবাড়ি করিস তাহলে তোকে আর তোর বউ ঐ বুনের বেড়াদিয়ে ঘেরা বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে পুড়িয়ে মেরে ফেলবো,তিনি আরও বলেন,আব্দুল মতিন-৫৬  একটি ভুয়া দলিল তৈরি করে পুরো-৯১ শতাংশ  জমিটি তাঁর নিজের দাবি করে জোরপূর্বক দখল করে নেয়ার চেষ্টা করছে।অভিযুক্ত আব্দুল মতিনের সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, এই পুরো ৯১শতাংশ জমি আমাদের আব্দুল রহিমের এখানে কোনো জমি নেই বলে জানান তিনি।
কিউএনবি/অনিমা/২১ মে ২০২৩,/বিকাল ৫:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit