শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম
বিভক্ত হয়ে অস্তিত্ব সংকটের মুখে মুসলিম ব্রাদারহুড হাসপাতালে শ্বেতা তিওয়ারী, কী হয়েছে? ১০ গুণ বেশি পারিশ্রমিক নিলেন ইমরান হাশমি, শাবানা আজমিকে ছাড়ালেন দিশা পাটানি নওগাঁয় ৮ হাজার ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বালুবাহী গাড়ি উল্টে ৪ শিশু নদীতে, জীবিত উদ্ধার ৩ নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে মাদকদ্রব্য  সহ ২ জন আটক  দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নতুন ক‌মি‌টি‌কে সাদ‌রে গ্রহণের আহ্বান, বিদায়ের ইঙ্গিত ছাত্রদল সভাপতি রা‌কি‌বের ৬২ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসালেন তামিম খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

ব্যাচ ৯১ এইচএসসি নরসিংদী সরকারি কলেজ ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২১ মে, ২০২৩
  • ১৮৮ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি : ব্যাচ ৯১ এইচএসসি নরসিংদী সরকারি কলেজ ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। ২০ মে শনিবার মাধবদীর হেরিটেজ রিসোর্টে এক বর্ণিল আয়োজনে এই প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাচ ৯১ এইচএসসি নরসিংদী সরকারি কলেজ সংগঠনের সভাপতি আলহাজ্ব মোশাররফ হোসেন প্রধান মানিক, মেয়র মাধবদী পৌরসভা। আরও উপস্থিত ছিলেন মোজাম্মেল হোসেন ভূইয়া টিপু, সাধারণ সম্পাদক, ব্যাচ ৯১ এইচএসসি নরসিংদী সরকারি কলেজ। কোরআন তেলওয়াত মাধ্যমে শুরু হয় এই অনুষ্ঠানটি। ব্যাচ ৯১ এইচএসসি  নরসিংদী সরকারি কলেজ এর প্রাক্তন ছাত্র-ছাত্রীদের এক মিলনমেলায় রুপান্তরিত হয়।

অনুষ্ঠানের মধ্যেমনি মাধবদী পৌরসভার মেয়র আলহাজ্ব মোশাররফ হোসেন প্রধান মানিক তার বক্তব্যে বলেন, আমাদের ৯১ ব্যাচের যে সকল সহপাঠীরা মৃত্যু বরন করেছেন তাদের আত্মার শান্তি কামনা করছি আর যারা বিভিন্ন অসুস্থতা ভুগছেন সকলের সুস্থতা কমনা করে প্রত্যেকের খোঁজ খবর নেওয়ার আশা ব্যক্ত করেন তিনি। ব্যাচ ৯১ এইচএসসি নরসিংদী সরকারি কলেজ সংগঠনের প্রত্যেকের বিপদে আপদে নিঃস্বার্থ ভাবে পাশে দাঁড়াবেন বলেও প্রতিশ্রুতি দেন মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিক। এসময় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ইয়াসমিন সুলতানা কাউন্সিলর ও প্যানেল মেয়র নরসিংদী পৌরসভা এবং সাধারণ সম্পাদক নরসিংদী জেলা মহিলা আওয়ামীলীগ।

রুকনুজ্জামান রুকন, সাবেক কমিশনার নরসিংদী পৌরসভা, সনেট মোহাম্মদ নোমান, সাঈদ হাসান কাজল,প্রমূখ । মধ্যাহ্ন ভোজের পর কেক কাটা, সংগীত পরিবেশন ও শুভেচ্ছা উপহারের মাধ্যমে বর্নিল এ আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানটির নান্দনিক উপস্থাপনায় ছিলেন ব্যাচ ৯১ এর প্রাক্তন কৃতি ছাত্রী এডভোকেট তাহমিনা বেগম পিংকি।

কিউএনবি/অনিমা/২১ মে ২০২৩,/দুপুর ১২:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit