বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

তাবলীগ জামাতে এসে ফাঁস নিল যুবক  

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ মে, ২০২৩
  • ১১৩ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় তাবলীগ জামাতে এসে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।  নিহত মাহাদী হাসান (২৭) কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার উত্তর বড় বিটা গ্রামের শামসুল হক পলাশের ছেলে।রোববার (২১ মে) সকাল ১০টার দিকে উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নের কাশিপুর গ্রাম থেকে পুলিশ এ মরদেহ উদ্ধার করে। এর আগে, সে একই দিন ভোর সাড়ে ৫টার দিকে মসজিদ পাশের একটি আম গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।      

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ১৮ মে মাহাদী সহ ১৪ জন তাবলীগ জামাতের একটি দল দেশের বিভিন্ন স্থান হয়ে উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নের বোখারী জামে মসজিদে আসেন। এরপর ১৪ জন সফরসঙ্গী মিলে এলাকায় ঘুরে ঘুরে ইসলাম প্রচার করছিলেন তারা। রোববার ভোররাতের দিকে মেহেদী তার সফর সঙ্গীদের অজান্তে মসজিদের পাশে একটি আম গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে মরদেহের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে থানায় নিয়ে যায়। তবে পুলিশ তাৎক্ষণিক মাহাদীর আত্মহত্যার কোন কারণ জানাতে পারেনি।বেগমগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।  অপর এক প্রশ্নের জবাবে এ পুলিশ কর্মকর্তা বলেন, নিহতের বাবা জানিয়েছে তার একটু মানসিক সমস্যা রয়েছে।  

কিউএনবি/অনিমা/২১ মে ২০২৩,/দুপুর ১২:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit