রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম

কাউন্সিলর পদপ্রার্থী দিলওয়ার হোসাইন সজীব’র সমর্থনে মতবিনিময় সভা

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : শনিবার, ২০ মে, ২০২৩
  • ১৭৮ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : আসন্ন ২১ জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ১৭নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী, সাবেক কাউন্সিলর দিলওয়ার হোসাইন সজীব এর সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নগরীর কাজীটুলা উচাসড়কস্থ একটি অভিজাত সেন্টারে ১৭নং ওয়ার্ডবাসীর উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এলাকার প্রবীণ মুরুব্বি সিদ্দিক আহমদ খানের সভাপতিত্বে ও মামুনুর রশিদ জুনু এবং গোলাম জাকারিয়া শিপলুর যৌথ পরিচালনায় ১৭নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী, সাবেক কাউন্সিলর দিলওয়ার হোসাইন সজীব বলেন, আপনারা আমার ডাকে সাড়া দিয়ে যেভাবে আমাকে কৃতার্থ করেছেন আপনারদেরকে আমি আমার অন্তর থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আপনাদের এই ঋণ কোনো দিন শোধ করতে পারবো না। আমি আপনাদের এলাকার একজন পরিক্ষিত সন্তান বিগত সময়ে আপনারা আমাকে যেভাব ¯েœহ ভালোবাসা দিয়ে ওয়ার্ডবাসীর সেবার করার সুযোগ করে দিয়ে ছিলেন। আশা করি এবারও আপনাদের ভালোবাসা ও সমর্থন নিয়ে আগামী ২১ জুনে আমাকে ভোট দিয়ে বিজয়ী করবেন। যদি আমি বিজয়ী হতে পারি, তাহলে এ ওয়ার্ডকে স্মার্ট মডেল ও মাদক মুক্ত ওয়ার্ড হিসেবে আপনারদের উপহার দিবো।

শুভেচ্ছা বক্তব্য রাখেন জালাল আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, নিজাম উদ্দিন, মহসিন আহমদ চৌধুরী, দিলাল আহমদ, গোলাম রসুল রাজু, তারেক আহমদ চৌধুরী, আলী আকবর রাজন, সুহেল বখত সহ এলাকার সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২০ মে ২০২৩,/রাত ১০:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit