বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম
মানবাধিকার নিয়ে ফ্রান্সের অবস্থান ‘নির্লজ্জ ও দ্বিচারিতা’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী ভয়াবহ ভূমিকম্পের পর কলম্বিয়ায় রাষ্ট্রীয় শোক ঘোষণা ইয়েমেনে যুক্তরাষ্ট্রের হামলায় ১৫৩ জনের প্রাণহানি দেশে ফের বাড়লো স্বর্ণের দাম ডনের সেই অন্তরঙ্গ ছবির বিষয়ে যা জানালেন সামিরা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥

নরসিংদীর পলাশে রিভলবার ও গুলিসহ একজন গ্রেপ্তার

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ১৮৮ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদীর পলাশে একটি বিদেশী রিভলবার ও ৫ রাউন্ড গুলিসহ রতন বর্মণ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৭ মে) বিকালে ঘোড়াশাল পৌর এলাকার দীগদা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রতন বর্মণ নরসিংদী সদর থানার বীরপুর মহল্লার অশ্বীনি বমর্ণের ছেলে। সে চরসিন্দুর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ড ইউপি মেম্বার আলমগীর গাজীর সহযোগী হিসেবে পরিচিত।

পুলিশ জানায়, বুধবার বিকালে দিগদা এলাকায় একটি মাছের প্রজেক্ট এর সামনে সন্দেহজনক দুই ব্যক্তিকে তল্লাশী করার সময় তারা দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ রতন বর্মণ নামে এক ব্যক্তিকে আটক করে। এসময় তার দেহ তল্লাশী করে একটি বিদেশী রিভলবার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এসময় ওই প্রজেক্টে থাকা ইউপি মেম্বার আলমগীরকেও থানায় নিয়ে যায় পুলিশ। পরে জিজ্ঞাসাবাদ শেষে রাত ১২টার পর তাকে তাকে ছেড়ে দেওয়া হয়।

পলাশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক জানান, প্রাথমিকভাবে জিজ্ঞসাবাদের জন্য মেম্বার আলমগীর গাজীকে থানায় আনা হয়। জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয়। আটক অস্ত্র বহনকারী রতন বর্মণের নামে থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৮ মে ২০২৩,/রাত ৮:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit