শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম

চোট কাটিয়ে ফিরলেন র‍্যাশফোর্ড

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ১২৮ Time View

স্পোর্টস ডেস্ক : মৌসুমের শেষের গুরুত্বপূর্ণ সময়ে ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য সুখবর। চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন ফরোয়ার্ড মার্কাস র‍্যাশফোর্ড। 

চলতি মৌসুমে দারুণ খেলছেন র‍্যাশফোর্ড। ক্লাবের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ২৯ গোল, যা ইউনাইটেডের খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ। পায়ের চোটের কারণে প্রিমিয়ার লিগে গত শনিবার উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের বিপক্ষে খেলতে পারেননি এই ইংলিশ ফুটবলার। ওই ম্যাচে তার দল জেতে ২-০ গোলে।

২৫ বছর বয়সী র‍্যাশফোর্ডের বুধবার অনুশীলনের ফেরার কথা বিবৃতি দিয়ে জানায় ইউনাইটেড। তার সঙ্গে এ দিন অনুশীলনে ফেরেন মিডফিল্ডার স্কট ম্যাকটমিনেও। গত মাসের শুরুতে এভারটনের বিপক্ষে ম্যাচের পর থেকে আর খেলেননি এই স্কটিশ।  উলভারহ্যাম্পটনের বিপক্ষে ম্যাচ দিয়ে চোট কাটিয়ে মাঠে ফেরেন রাফায়েল ভারানে। ওই ম্যাচে ৮১তম মিনিটে তাকে তুলে নেন কোচ এরিক টেন হাগ। ফরাসি ডিফেন্ডারও বুধবার অনুশীলন করেছেন।

প্রিমিয়ার লিগে ৩৫ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে ইউনাইটেড। এক ম্যাচ বেশি খেলে সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে তিনে নিউক্যাসল ইউনাইটেড। প্রথম ও দ্বিতীয় স্থানে আছে যথাক্রমে ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল। ইউনাইটেডের পরের ম্যাচ আগামী শনিবার লিগে, বোর্নমাউথের বিপক্ষে।

কিউএনবি/অনিমা/১৮ মে ২০২৩,/দুপুর ২:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit