শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম

কর্ণাটকের মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী চূড়ান্ত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ১২৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : অনেক লড়াই ও চড়াই উতরাই পেরিয়ে হিমাচলের পর কর্ণাটকের বিধানসভায় জিতেছে কংগ্রেস। এবার পাচদিনের স্থবিরতার অবসান ঘটিয়ে রাজ্যটির নতুন মুখ্যমন্ত্রী চূড়ান্ত করেছে কংগ্রেস।

রাজ্যটির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে সিদ্দারামাইয়া এবং উপ-মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেয়া হয়েছে ডি কে শিবকুমারকে।

বৃহস্পতিবার (১৮ মে) আনুষ্ঠানিকভাবে তাদের নাম ঘোষণা করে কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা। এক সাংবাদিক সম্মেলনে তাদের নাম ঘোষণা করা হয়।

আগামী শনিবার (২০ মে) তারা শপথ নেবেন বলে জানা গেছে।

গত বুধবার (১০ মে) কর্ণাটক বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। শনিবার (১৩ মে) ভোটের ফলাফলে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করে কংগ্রেস। কিন্তু এই জয়ের পরও স্বস্তি ছিল না দলটির নেতাদের। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে চলছিলো জল্পনা-কল্পনা। অবশেষে চারদিন পর পাওয়া গেলো সিদ্ধান্ত।

২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত কর্ণাটকের মুখ্যমন্ত্রী ছিলেন সিদ্দারামাইয়া। রাজ্যের সংখ্যালঘু এবং দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে তার। অন্যদিকে, ডি কে শিবকুমার বরাবরই কংগ্রেসের প্রতি অনুগত। সাংগঠনিক দক্ষতার দিক দিয়েও রয়েছে তার সুনাম।

কিউএনবি/অনিমা/১৮ মে ২০২৩,/দুপুর ২:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit