শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম

বিয়ের আসরেই ঝগড়ার পর বিষপান, বরের মৃত্যু; লাইফ সাপোর্টে কনে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ১৮৪ Time View

ঘটনাটি ভারতের। দেশটির মধ্যপ্রদেশ রাজ্যের ইন্দোর শহরে মঙ্গলবার এক মর্মান্তিক ঘটনা ঘটে।

জানা গেছে, ওই শহরের কানাদিয়া এলাকার আর্য সমাজ মন্দিরে বিয়ের আয়োজন হয় এক যুগলের। কিন্তু বিয়ের আসরেই ঝগড়া বাঁধে ২১ বছরের বর ও ২০ বছরের মাঝে। ঝগড়া ও কথা কাটাকাটির জেরে বিষপান করেন বর। তা শুনে সঙ্গে সঙ্গে বিষপান করেন কনেও।

স্থানীয় গণমাধ্যমের খবরে এ তথ্য উঠে এসেছে। স্থানীয় একজন পুলিশ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই কর্মকর্তা বলেছেন, বিষপানের জেরে অসুস্থ হয়ে পড়া বরকে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। অন্যদিকে নববধূ হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি এখন লাইফ সাপোর্টে। কার্যত নিজের জীবন বাঁচাতে লড়াই করছেন।

সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রমজান খান নামের ওই কর্মকর্তা বলেন, “কনে যখন জানতে পারেন যে, বর বিষপান করেছেন, সঙ্গে সঙ্গে তিনিও তা পান করেন। ডাক্তাররা লোকটিকে মৃত ঘোষণা করেছেন, অন্যদিকে লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা ওই নববধূর অবস্থা খুবই গুরুতর।”

তিনি আরও বলেছেন, বরের পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেছেন- ওই তরুণী গত কয়েক দিন ধরে ওই ছেলেকে বিয়ের জন্য চাপ দিয়ে আসছিল। তবে ওই ছেলে তার ক্যারিয়ারের কারণে বিয়ের জন্য আরও দুই বছর সময় চেয়েছিল। কিন্তু মেয়েটি তা না মেনে বরের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেছিলেন।

এই ঘটনায় তদন্ত চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা। সূত্র: এনডিটিভি

কিউএনবি/অনিমা/১৮ মে ২০২৩,/দুপুর ১:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit