আন্তর্জাতিক ডেস্ক : কলম্বিয়ার গহীন আমাজন জঙ্গলে দুই সপ্তাহেরও বেশি সময় আগে একটি বিমান বিধ্বস্ত হওয়ার পর সেখান থেকে চার শিশুকে জীবিতাবস্থায় উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে এক শিশুর বয়স মাত্র ১১ মাস।
দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো বুধবার ‘দেশের জন্য আনন্দের’ ঘোষণা দিয়ে এ খবরের কথা প্রকাশ করেন। খবর এএফপি’র।
শিশুরা পরিবারের সঙ্গে একটি বিমানে ভ্রমণ করছিল। বিমানটি ১ মে বিধ্বস্ত হলে প্রাপ্তবয়স্ক তিন ব্যক্তি নিহত হয়।
উদ্ধারকারীরা ধারণা করছেন যে, বিমান দুর্ঘটনার পর থেকে ওই শিশুরা দক্ষিণ ক্যাকুয়েটা বিভাগের ওই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল। এদের একজনের ১৩ বছর, একজনের ৯ বছর, একজনের ৪ বছর এবং আরেকজনের বয়স মাত্র ১১ মাস। (বাসস)
কিউএনবি/অনিমা/১৮ মে ২০২৩,/দুপুর ১২:২৫