বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

যতদিন বাঁচি কবিতা নিয়ে সুস্থভাবে যেন বাঁচি-কবি নূরুজ্জামান মনি

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ১৩৯ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : ‘যতদিন বাঁচি কবিতা নিয়ে সুস্থভাবে যেন বাঁচি, সবার কাছে এই দোয়া চাই। লেখালেখির কলাকৌশল না জেনেই সেই শৈশব থেকেই লেখালেখির প্রতি আকৃষ্ট হয়ে পড়ি। আমাদের তারুণ্যের দিনগুলোতে সিলেটের একদল তরুণ লেখক লেখালেখির পাশাপাশি অধ্যয়নকে গুরুত্ব দিয়েছি। লেখকসুলভ প্রতিযোগিতায় আমরা ঢাকার বন্ধুদেরকে চমকে দিয়েছি, তারা আমাদেরকে হিসেব করতেন। এই ধারাবাহিকতা বজায় রেখে আরো এগিয়ে যেতে হবে আমাদের নতুন লিখিয়ে বন্ধুদেরকে।’

সাইক্লোন কেন্দ্রীয় সংসদের উদ্যোগে বিশিষ্ট শিক্ষাবিদ, জৈন্তিয়া ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, দৈনিক শ্যামল সিলেট-এর সম্পাদক, গীতিকার-নাট্যকার-কবি নূরুজ্জামান মনিকে নিয়ে আয়োজিত লেখক আড্ডায় অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি এ কথা বলেন। গত সোমবার (১৫.০৫.২০২৩) সন্ধ্যায় সিলেট এক্সপ্রেস মিলনায়তনে অনুষ্ঠিত সাইক্লোনের ২৪০তম সাহিত্য আসরে সভাপতিত্ব করেন ভ্রমণকাহিনী লেখক মোয়াজ আফসার এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা. মো. মাশুকুর রহমান।

তরুণ সাহিত্যকর্মী কবি ইফতেখার শামীমের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক-গবেষক সেলিম আউয়াল। আলোচনায় অংশ নেন কবি-প্রাবন্ধিক বেলাল আহমদ চৌধুরী, কবি সালেহ আহমদ খসরু, বাংলাদেশ ব্যাংকের পরিচালক কবি আমিনুল ইসলাম, এডভোকেট ছড়াকার আব্দুস সাদেক লিপন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি আবদুল বাতিন ফয়সল, সাহিত্যসমালোচক কবি বাছিত ইবনে হাবীব, এডভোকেট আবদুল মালিক, অধ্যাপিকা কবি জান্নাত আরা খান পান্না, ব্যানিয়ান ব্রিটিশ স্কুলের হেড অব স্কুল কবি লিমি চৌধুরী, সিলেট সিটি স্কুল এন্ড কলেজের সাবেক প্রিন্সিপাল কবি সেনোয়ারা আক্তার চিনু, কবি মাসুমা চৌধুরী রুমি। লেখা পাঠ করেন কবি দেওয়ান গাজী আবদুল কুদ্দুস শমশাদ, কবি কামাল আহমদ, প্রবীণ লেখক মকসুদ আহমদ লাল প্রমুখ। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন রোটারি ক্লাব অব সিলেট সাউথ-এর সাবেক প্রেসিডেন্ট রোটারিয়ান আবদুল মুহিত। অনুষ্ঠানের শেষ পর্যায়ে কবি নূরুজ্জামান মনির হাতে সাইক্লোন লেখক সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

কিউএনবি/অনিমা/১৭ মে ২০২৩,/সকাল ১০:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit