সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

দায়িত্ব নিয়েই ১১ হাজার কর্মী ছাঁটাই করছেন ভোডাফোনের নতুন সিইও

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ১৬৩ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : আগামী তিন বছরের মধ্যে ১১ হাজার কর্মী ছাঁটাই করবে যুক্তরাজ্যভিত্তিক টেলিকম জায়ান্ট ‘ভোডাফোন’।

সম্প্রতি এক ঘোষণায় এ তথ্য জানান কোম্পানির নতুন সিইও মার্গারিটা ডেলা ভালে। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা ও প্রতিযোগিতায় টিকে থাকতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি।

গত মাসেই ভোডাফোনের দায়িত্ব নেন মার্গারিটা ডেলা ভালে। এর পরই কোম্পানিকে ঢেলে সাজানোর দায়িত্ব নিয়েছেন তিনি। ভালে জানান, কোম্পানির পারফরম্যান্স যথেষ্ট ভালো হয়নি। সে কারণে কোম্পানি গ্রাহকদের সুরক্ষায় অগ্রাধিকার দেবে ও কোম্পানির প্রবৃদ্ধির দিকে নজর দিচ্ছে। টেলিকম বাজারে প্রতিযোগীদের সঙ্গে পাল্লা দিতেই এ সিদ্ধান্ত।

গণমাধ্যমের খবরে এসেছে, এটিই এ পর্যন্ত কোম্পানির সবচেয়ে বড় ছাঁটাইয়ের সিদ্ধান্ত। বর্তমানে কোম্পানিতে এক লাখ কর্মী রয়েছে। চলতি বছরের শুরুতে ইতালিতে এক হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছিল টেলিকম জায়ান্টটি। সূত্র: রয়টার্স

কিউএনবি/অনিমা/১৭ মে ২০২৩,/সকাল ১০:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit