রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

দুর্গাপুরে ট্রাক-অটো মুখোমুখিসংঘর্ষে আহত ৪

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ১৪৩ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বালু বোঝাই ট্রাক ও যাত্রীবাহী অটোর মুখোমুখি সংঘর্ষে অটোচালকসহ ৪ জন গুরুতর আহতহয়েছেন। আজ সোমবার (১৫ মে) সন্ধ্যায় শ্যামগঞ্জ-বিরিশিরি মহাসড়কে কৃষ্ণেরচর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দিকে দূর্ঘটনা ঘটিয়ে ট্রাকচালক পালিয়ে যান। আহতারা হলেন, অটোচালক সাদেক মিয়া(৫০), অটোর যাত্রী আছিয়া খাতুন(৫০), বকুল নাহার(৪০), রাশিদা খাতুন (৩২)। তাদের সকলের বাড়ি দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের ইন্দ্রপুরগ্রামে।আহত বকুল নাহার ও রাশিদা খাতুনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং সাদেক মিয়া ও আছিয়া খাতুনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অটো যোগে বেড়াতে যাচ্ছিলো তারা। পথে অপরদিক থেকে আসা দ্রুতগামী বালু বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোচালকসহ ৪ জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ২জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।দুর্গাপুর থানারওসি (তদন্ত) মোহাম্মদ নূরুল আলম জানান, দূর্ঘটনা ঘটিয়ে সড়কের মাঝেই বালুবোঝাই ট্রাক রেখে চালক পালিয়েছে। ট্রাকটি জব্দ করে থানা হেফাজতে আনা হয়েছে। আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কিউএনবি/অনিমা/১৬ মে ২০২৩,/সকাল ৯:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit