শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

নরসিংদীর ঘোড়াশালে চোর সন্দেহে কিশোরকে পিটিয়ে হত্যা

মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ১৫৮ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী জেলা প্রতিনিধি : নরসিংদীর পলাশে চোর সন্দেহে রাজন মিয়া (১৫) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার পাইকসা মহল্লায় এই হত্যার ঘটনা ঘটে।নিহত রাজন উপজেলার উত্তর চরপাড়া গ্রামের ফাইজউদ্দিন মিয়ার ছেলে। এ সময় গণপিটুনিতে আহত হয়েছে ইয়াছিন (১৬) নামে অপর এক কিশোর।ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক মো: ইলিয়াছ এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত আনুমানিক তিনটার দিকে ওই দুই কিশোরকে ঘোড়াশাল পাইকসা মহল্লার সোবাহান মিয়ার বাড়ির পাশে সন্দেহজনকভাবে ঘুরাঘুরির সময় বাড়ির লোকজন তাদের আটক করে। পরে চোরসন্দেহে স্থানীয়রা রাজন ও ইয়াছিনকে পিটিয়ে আহত করে। মারধরের এক পর্যায়ে ঘটনাস্থলেই রাজনের মৃত্যু হলে তারা মরদেহটি বাড়ির পাশের একটি পরিত্যক্ত কারখানার ঝোঁপে ফেলে রাখেন।খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়রাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। আহত কিশোর ইয়াছিনকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক মো: ইলিয়াছ জানান, নিহত কিশোরের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে। এ ব্যাপারে নিহত পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কিউএনবি/অনিমা/১৪ মে ২০২৩,/বিকাল ৩:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit