বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার নেপালে ভয়াবহ বন্যায় ভেসে গেছে বাড়ি, নিখোঁজ মালিকের অপেক্ষায় বিশ্বস্ত কুকুর ইবিতে অভিনব উদ্যোগে আন্তর্জাতিক চিঠি দিবস উদযাপন ইমরান খান ও তার স্ত্রীর বিষয়ে পাকিস্তান হাইকোর্টের নতুন নির্দেশ দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বড় ধরনের ঝুঁকিতে বিশ্ব শেয়ারবাজার, এআই নিয়ে ভয়ংকর সতর্কবার্তা রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪২ ভাল্লুকের হামলা রোধে ড্রোন ও নেকড়ে রোবট ব্যবহার করছে জাপান সেপ্টেম্বরে ৩ লঘুচাপ, তাপপ্রবাহের সঙ্গে বন্যার শঙ্কা জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

দৌলতপুরে শিশু বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ১৬৪ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে আব্দুল্লাহ (১০) নামে এক শিশু বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। শনিবার দুপুর ১২টার দিকে সিরাজুল হক (২৫) নামে ওই মাদ্রাসা শিক্ষককে আটক করা হয়। সে দৌলতপুর উপজেলার হোসেনাবাদ ফজলুল হক উলুম বহুমুখী মাদ্রাসার শিক্ষক ও নাটোর জেলার বড়বাড়িয়া গ্রামের আইনাল হকের ছেলে।

বলাৎকারের শিকার ওই শিশুর পরিবারের অভিযোগ ও স্থানীয় সূত্রে জানাগেছে, হোসেনাবাদ ফজলুল হক উলুম বহুমুখী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্র আব্দুল্লাহকে শুক্রবার দিবাগত রাত রাত ১২টার দিকে নিজ কক্ষে ডেকে নেয় একই মাদ্রাসার শিক্ষক সিরাজুল হক। এসময় তাকে জোরপূর্বক বলাৎকার করে ঘটনাটি কাউকে না বলার জন্য হুমকি দেয় ওই শিক্ষক। পরে শনিবার সকালে বলাৎকারের শিকার ওই শিশু তার পিতা রাকিকুল ইসলামকে ঘটনাটি জানালে সে দৌলতপুর থানা পুলিশকে জানায়। পরে দৌলতপুর থানা পুলিশ হোসেনাবাদ ফজলুল হক উলুম বহুমুখী মাদ্রাসা থেকে শিক্ষক সিরাজুল হককে আটক করে থানায় নেয়।

এ বিষয়ে হোসেনাবাদ ফজলুল হক উলুম বহুমুখী মাদ্রাসার সুপার শামসুজ্জোহা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এমন ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষক সিরাজুল হককে আটক করে থানা নিয়ে গেছে পুলিশ। দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান বলেন, হোসেনাবাদ ফজলুল হক উলুম বহুমুখী মাদ্রাসায় শিশু বলাৎকারের ঘটনায় অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে জিঞ্জাসাবাদ করা হচ্ছে। এখনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে এ ঘটনায় মামলা হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৩ মে ২০২৩,/রাত ৮:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit