শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর কূটনীতিতে নতুন মাইলফলক: মির্জা ফখরুল প্রাথমিকের ১৪ হাজার নতুন শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর বাংলাদেশকে ১৩ হাজার ২০০ কোটি টাকা জরুরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, নিন্দা দেশটির ‘আয়োজকরা চায় আমরা বাদ পড়ি’ — ফিফা সভাপতিকে ইঙ্গিত ইরান অধিনায়কের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী দেশের সব বিভাগে বজ্রবৃষ্টির শঙ্কা যুক্তরাষ্ট্রের ৩১ শহরে ‘রইদ’ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি পাঁচ লাখ ‘ড্রোন যোদ্ধা’ তৈরি করবে দক্ষিণ কোরিয়া

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় নিহত-১ পরিবারের সুখের জন্য বিদেশ যাওয়া হলোনা শহিদুলের

এম এ রহিম চৌগাছা (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ৩৭৯ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : আর মাত্র ১৫ দিন পরেই সিঙ্গাপুর চলে যাওয়ার কথা ছিলো শহিদুল ইসলামের । কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস তার আগেই শহিদুলকে চলে যেতে হলো আপন ঠিকানায়। শহিদুল যশোরের চৌগাছা উপজেলার বুন্দলীতলা গ্রামের নবাব আলীর ছেলে। কিন্তু শহিদুল ও তার এক ভাইয়ের জন্মের পর পিতার সাথে ছাড়াছাড়ি হয়ে যায় মায়ের। সেই থেকে দুই ভাইকে নিয়ে উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের মাধবপুর গ্রামে পিতার বাড়িত গিয়ে ওঠেন তার মা। সেখানেই শহিদুলের বেড়েউঠা।

শহিদুল এখন দুই কন্যার জনক। শহিদুলের স্ত্রী জানান শনিবার ১৩ মে সকালে বড় মেয়েকে প্রাইভেট পড়ানোর জন্য চৌগাছা শহরে রেখে ছোট ভাইয়ের মোটর সাইকেলে বাড়ি ফিরছিলেন শহিদুল ইসলাম। পথিমধ্যে চৌগাছা মাধবপুর সড়কের ধুনার খাল নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি গাছের সাথে ধাক্কা খায়। এ সময় স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে চৌগাছা মডেল সরকারিহাসপাতালে নিয়ে আসেল কিছুক্ষনের মধ্যে মৃত্যুবরণ করে সে। ভেঙ্গে চুরমার হয়ে যায় পরিবারের স্বপ্নসাধ। কেননা আর মাত্র ১৫ দিন পরেই তার যাওয়ার কথা ছিল সিঙ্গাপুর। তার কাগজপত্রও প্রায় কমপ্লিট। সেখানে নয় লাখ টাকাও খরচ হয়ে গেছে। সব মিলিয়ে চরম সংকটে পড়ে গেল শহিদুলের পরিবার।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন সুরত হাল প্রস্তুত করে অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/১৩ মে ২০২৩,/বিকাল ৫:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit