মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

অস্ট্রেলিয়ায় আরও একটি কয়লা খনি অনুমোদন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ১৮০ Time View

স্পোর্টস ডেস্ক : ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ করে নিতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ফলে জিম্বাবুয়েতে ১০ দল নিয়ে হতে যাওয়া বাছাই পর্ব খেলতে হবে তাদের। বাছাই পর্ব থেকে দুটি দল খেলবে বিশ্বকাপে। এই বাছাই পর্বের জন্য দল ঘোষণা করছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড। অধিনায়কত্ব করবেন শেই হোপ। দলে সুযোগ পেয়েছেন কিমো পল ও গুডাকেশ মোটি।

প্রায় এক বছর পর ওয়ানডে দলে ফিরলেন কিমো পল ও গুডাকেশ মোটি। বিশ্বকাপ বাছাই এর আগে সংযুক্ত আরব আমিরাত সিরিজের জন্য দল ঘোষণা করে উইন্ডিজ। দুই দলেই আছেন পল ও মোটি। পেস বোলিং অলরাউন্ডার পল ক্যারিয়ারের ২৩ ওয়ানডের সব শেষটি খেলেন গত বছরের জুলাইয়ে, ভারতের বিপক্ষে। ওই সিরিজেই নিজের সবশেষ ওয়ানডে খেলেন বাঁহাতি স্পিনার মোটিও। ওয়ানডেতে ৪ ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে তার। এরপর চোটে পড়েন দুইজনই।

দলের বাইরে আছেন শিমরন হেটমায়ার। আমিরাত সিরিজের দলে জায়গা পেয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা বাঁহাতি ব্যাটসম্যান অ্যালিক অ্যাথানেজ, অলরাউন্ডার ক্যাভাম হজ ও আকিম জর্ডান। ওয়ানডের আঙিনায় পা রাখার অপেক্ষায় থাকা ডমিনিক ড্রেকসও আছেন।

ওয়ানডে সুপার লিগে নবম স্থানে শেষ করে উইন্ডিজ। ২৪ ম্যাচ খেলে তাদের জয় কেবল ৯ টিতে, পয়েন্ট ৮৮।

বিশ্বকাপ বাছাইয়ের উইন্ডিজ দল:

শেই হোপ (অধিনায়ক), রভম্যান পাওয়েল (সহ-অধিনায়ক), কাইল মায়ার্স, শামার ব্রুকস, ইয়ানিক কারিয়াহ, কেসি কার্টি, রোস্টন চেইজ, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, গুডাকেশ মোটি, কিমো পল, নিকোলাস পুরান ও রোমারিও শেফার্ড।

 

 

কিউএনবি/আয়শা/১২ মে ২০২৩,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit