রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত আহত -২ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হওয়ায় নাজীম উদ্দীন আলমকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা পেনাল্টি পেলে কী হয়ে যায় আর্জেন্টিনার? জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা

‘সাড়ে একটা’ বা ‘সাড়ে দুইটা’ কেন বলা হয় না?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ১৪২ Time View

লাইফস্টাইল ডেস্ক : ঘড়ির কাঁটায় নানা সংখ্যার মধ্যে দুটি হলো ১.৩০ এবং ২.৩০। অথবা দেড়টা বা আড়াইটাও বলা হয়। কিন্তু এই সংখ্যা দুটির বেলায় সাড়ে শব্দটা ব্যবহার হয় না, এ বিষয়ে ছোটবেলা থেকেই সবাই জেনে এসেছে। তবে কেন ব্যবহার করা হয় না, তা অনেকেরই অজানা।

কিন্তু কেন এমন হয়? আদৌ কি এর পেছনে রয়েছে কোনো নির্দিষ্ট কারণ?

মজার বিষয় হলো, আমরা দেড়টা বা আড়াইটা বললেও ৩.৩০ বাজলে বা তার পরে বাকি সময় সবক্ষেত্রেই বলার সময় ব্যবহার করে থাকি ‘সাড়ে’ শব্দটি। কিন্তু কেন আলাদা এই দুটি ক্ষেত্র?

চলুন জেনে নিই  ‘সাড়ে’ শব্দের পেছনে লুকিয়ে থাকা আসল রহস্য–

শুধু সময়ের ক্ষেত্রেই নয়, টাকা-পয়সা গণনা বা অন্যান্য সমস্ত লেনদেনের ক্ষেত্রেও একই কথা বলা হয়ে থাকে। দেড়শ টাকা বা আড়াইশ টাকা বলা হয় টাকার ক্ষেত্রেও।

একইভাবে দৈর্ঘ্য ও ওজনের একক বলতেও দেড় কিলো, আড়াই কিলো, দেড় মিটার, আড়াই মিটার, দেড় লিটার, আড়াই লিটার ইত্যাদি বলা হয়। কিন্তু সেভাবে চিন্তা করলে দেখা যাবে এই শব্দের ব্যবহার মূলত ভারতীয়রাই করে থাকেন।

এর পেছনে রয়েছে প্রাচীন ভারতের ভাষার ইতিহাস। আসলে ভারতে দেড়, আড়াই ও ত্রৈমাসিক গণনা পদ্ধতি চালু ছিল প্রাচীনকাল থেকেই। এই শব্দগুলো ভগ্নাংশের হিসাব বর্ণনা করে থাকে। প্রাচীন ভারতে এই শব্দগুলো ব্যবহার করে ভগ্নাংশ হিসাব করা হতো। আর সেই প্রচলন এখনও রয়ে গেছে।

যেমন: ৩-কে ২ দিয়ে ভাগ করলে পাওয়া যায় ১.৫। অর্থাৎ ১ এবং ১-এর অর্ধেক। তাই এখানে অর্ধেক অংশটিকে ‘দেড়’ বলে উচ্চারণ করা হয়েছে। ভারতের মতোই বিভিন্ন দেশে ভগ্নাংশ লেখার বিভিন্ন নিয়ম রয়েছে।

ভগ্নাংশ কী?

ভগ্নাংশ হলো এমন একটি সংখ্যা, যা পূর্ণ সংখ্যার একটি অংশ বা অংশকে বর্ণনা করে। অর্থাৎ, দুটি পূর্ণ সংখ্যার ভাগফল হলো ভগ্নাংশ। যেমন ৩-কে ২ দিয়ে ভাগ করলে পাওয়া যায় ১.৫। অর্থাৎ, ১ এবং ১-এর অর্ধেক। তাই এখানে অর্ধেক অংশটিকে ‘দেড়’ বলে উচ্চারণ করা হয়েছে। ভারতের মতোই বিভিন্ন দেশে ভগ্নাংশ লেখার বিভিন্ন নিয়ম রয়েছে।

গণনায় নামতার ব্যবহার


এই দেশে ওজন এবং সময় ভগ্নাংশে পরিমাপ করা হয়। প্রথম থেকেই ভারতের মৌলিক গণিতের যে শব্দগুলোর ব্যবহার করা হয়েছিল, তা আজও প্রচলিত রয়েছে অপরিবর্তিতভাবে।

কেন হয়েছে ‘দেড়’ ‘আড়াই’-এর প্রচলন?

ভাষাবিদদের মতে, প্রাচীন ভারতে সবচেয়ে বেশি প্রচলিত ছিল ১-এর অর্ধেক ও ২-এর অর্ধেক অঙ্কের ব্যবহার। তাই তখনকার মানুষ ভারতীয় গণিতে ‘সাড়ে একটা’ এবং ‘সাড়ে দুটো’ শব্দের বদলে শব্দ দ্রুত উচ্চারণ করার জন্য ‘দেড়’ ও ‘আড়াই’ এই দুটি শব্দ ব্যবহার শুরু করেন। আর সেই থেকেই এই প্রথা চলে আসছে বলে মনে করেন ভারতীয় গণিতজ্ঞরা।

 

 

কিউএনবি/আয়শা/১২ মে ২০২৩,/বিকাল ৫:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit