বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম

নোয়াখালীতে স্কুল ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ১৬৮ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে এক স্কুল ছাত্রীকে (১২) তুলে নিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। নির্যাতিতা স্কুলছাত্রী বর্তমানে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।বৃহস্পতিবার (১১ মে) এ ঘটনায় বেগমগঞ্জ থানায় নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।  এর আগে,গতকাল দুপুরে উপজেলার জিলতলী ইউনিয়নে এ ঘটনা ঘটে।ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ শ্রেণির ছাত্রী। গতকাল বুধবার সকালের দিকে তাদের প্রতিবেশী নুর নবীর ছেলে শামছু উদ্দিন (৩০) ভিকটিমের পরিবারের মুঠোফোনে কল করে। ওই সময় ভিকটিম ফোন রিসিভ করলে সে তাকে প্রেমের প্রস্তাব দেয়। বেলা ১২ টার দিকে বাড়ির সামনের দোকানে বাজার করতে যায় ভিকটিম।  সেখান থেকে শামছু উদ্দিন তাকে জোরপূর্বক তুলে নিয়ে,পার্শ্ববর্তী একটি কবরস্থানে ধর্ষণ করে। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় নারীও শিশু নির্যাতন ধমন আইনে মামলা নেওয়া হয়েছে। এর আগে মৌখিক অভিযোগ পেয়ে তাৎক্ষণিক অভিযুক্ত আসামিকেে গ্রেফতার করতে অভিযান চালায় পুলিশ। ঘটনার পর পরই গা ঢাকা দিয়েছে ধর্ষক।  

কিউএনবি/অনিমা/১১ মে ২০২৩,/দুপুর ১:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit