বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

চাঁদাবাজির মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ১৬৪ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে চাঁদাবাজির মামলায় এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।  গ্রেফতার মো.মাইন উদ্দিন (৩৬) বসুরহাট পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের বানু মাঝির বাড়ির মৃত সাহাব উদ্দিনের ছেলে পৌরসভা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।  মামলার অপর আসামিরা হলেন, বসুরহাট পৌরসভা ৮নম্বর ওয়ার্ডের হৈইদ বাড়ির মো.গোলাম মাওলার ছেলে মোহন (২০) ও একই ওয়ার্ডের মিয়া (৪৫)। বুধবার (১০ মে) বিকেলে আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, একই দিন বসুরহাট পৌরসভার ৮নম্বর ওয়ার্ড থেকে ৫০ হাজার টাকা চাঁদা আদায়ের অভিযোগে তাকে গ্রেফতার করে পুলিশ। মামলা সূত্রে জানা গেছে, গ্রেফতার আসামি কিশোর গ্যাংয়ের সদস্য। সে এলাকায় কেউ দোকান ও নতুন বাড়ি ঘর নির্মাণ করলে সেখান থেকে চাঁদা আদায় করে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালায়। আনোয়ার হোসেন নামে এক আমেরিকা প্রবাসী বসুরহাট পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের ইদ্রিসিয়া সড়কের পাশে নতুন ভবন নির্মাণের কাজ শুরু করে। এরপর গত ১০ এপ্রিল বিকেলের দিকে মোহনের নেতৃত্বে আসামিরা ভবন নির্মাণকারীদের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। একপর্যায়ে চাঁদা না পেয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেয় এবং চাঁদা না দিলে হত্যার হুমকি ধমকি দেয়।

পরে ভবনের মালিককে বিষয়টি জানায় তার ভায়রা মো.নুর নবী। ভবনের মালিক বিষয়টি জানতে পেরে ভবিষ্যতের কথা চিন্তা করে যুবলীগ নেতা মাইন উদ্দিনকে তার ভায়রা নুরনবীর মাধ্যমে গত ১৫ মে বিকেলের দিকে নির্মাণাধীন ভবনের সামনে নগদ ৫০ হাজার টাকা প্রদান করে। কিছুদিন পর বিষয়টি স্থানীয় ভাবে জানাজানি হলে বসুরহাট পৌরসভার মেয়রের নির্দেশে ভুক্তভোগী মালিকের ভায়রা বাদী হয়ে বুধবার ১০ মে তিনজনের নাম উল্লেখ করে কোম্পানীগঞ্জ থানায় চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করেন।    

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবদুল আউয়াল সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, গ্রেফতার আসামি বেআইনী ভাবে হত্যার হুমকি ধমকি দিয়ে ৫০হাজার টাকা চাঁদা আদায় করেছে।  এ ঘটনায় মামলা হয়েছে। ওই মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে  পুলিশ অপর আসামিদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে।    

কিউএনবি/অনিমা/১১ মে ২০২৩,/দুপুর ১২:৫৪

 
 
 
 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit