বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম

ডোমারে আ’লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ২০৫ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলা বাংলাদেশ আ’লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৯ মে) বিকাল ৪টায় ডোমার নাট্য সমিতি মিলনায়তনে উপজেলা আ’লীগের আয়োজনে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা আ’লীগের সভাপতি ও নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ। উপজেলা আ’লীগের সভাপতি এ্যাডভোকেট মনোয়ার হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মমতাজুল হক প্রমূখ উপস্থিত ছিলেন।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ’লীগের মনোনিত প্রার্থীকে পুনরায় নির্বাচিত করে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত করতে তৃণমূলের দলীয় নেতা ও কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তারা। এসময় জেলা আ’লীগের সহ-সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি অধ্যাপক করিমুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মনজিলুর রহমান মঞ্জু, যুগ্ম-সাধারণ সম্পাদক সহিদ আহম্মেদ সান্তু, আসমা সিদ্দিকা বেবী, সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম নাহিদ, মতিউর রহমান রুবেল, যুবলীগের যুগ্ন আহবায়ক গণেশ কুমার আগরওয়ালা প্রমূখ বক্তব্য রাখেন। ।

কিউএনবি/অনিমা/১১ মে ২০২৩,/দুপুর ১২:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit