বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম

ডোমারে ডাকাতি মামলার ৩ আসামী আটক, পুলিশ সুপারের প্রেস ব্রিফিং

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ২৩২ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে ডাকাতির ঘটনায় ০৩ জন গ্রেফতার, লুন্ঠিত মালামাল উদ্ধার করেছে থানা পুলিশ।নীলফামারীর ডোমারে ছোট রাউতা ব্রাহ্মন পাড়ার পুরহিত বিজয় চক্রবর্তীর বসত বাড়ীতে গত ৩০ এপ্রিল ভোর রাতে ০৮/১০ জন অজ্ঞাতনামা ডাকাত দল মুখে কালো রং মেখে ও মাস্ক পড়ে বিজয় চক্রবর্তীর বাড়ীতে হানা দেয়। তার স্ত্রী ছেলে মেয়ে সহ পরিবারের সকল লোক জনকে মারধর করে। অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ভাংচুর করে নগদ ১,৮৮,০০০/- (এক লক্ষ আটাশি হাজার) টাকা স্বর্নালংকার, রুপা, কাসার প্লেট গ্লাস, মোবাইল ফোনসহ প্রায় ৩ লক্ষ টাকার মালামাল লুটপাট করে পালিয়ে যায়। ঘটনা পরদিন জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান (পিপিএম) এর নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার, সহকারি পুলিশ সুপার, ডোমার সার্কেল ও ডোমার থানা অফিসার ইনর্চাজ, ডিবি পুলিশের টিম তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেন।

বিজয় চক্রবর্তীর পরদিন অজ্ঞাতনামা ১২/১৪ জনকে আসামী করে থানায় ডাকাতি মামলা দায়ের করেন। ডোমার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাসুদ করিমকে তদন্তকারী কর্মকর্তা হিসেবে দ্বায়ীত্ব দেয়া হয়। এ মামলাটিকে চাঞ্চল্যকর হিসেবে গ্রহণ করে পুলিশ সুপার আমিরুল ইসলাম নিজে মামলাটির তদারকির করেন। মামলার তদন্ত কাজে সহায়তা করার জন্য ০৫ সদস্যের বিশেষ টিম। নীলফামারীর পুলিশ সুপারের সার্বিক তত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) টেকনোলজিক্যাল সহায়তায় সহকারি পুলিশ সুপার, ডোমার সার্কেল আলী মোহাম্মদ আব্দুল্লাহ এর নেতৃত্বে ডোমার থানা অফিসার ইনচার্জ মাহামুদ উন-নবী, ডিবি পুলিশ সহ একটানা অভিযান পরিচালনা করে গত ০৭ মে নীলফামারী সদর উপজেলার সিংদই জেলেপাড়া হতে ডাকাতির ঘটনার জড়িত আন্তঃ জেলা ডাকাত দলের সদস্য রবি চন্দ্র দাস এর ছেলে অনিল চন্দ্র দাস (২৯), ডোমার উপজেলার ছোট রাউতা এলাকার মৃত কালী দাসের ছেলে রঙ্গিয়া দাস (৫০) ও সৈয়দপুর লক্ষনপুর সরকারপাড়া এলাকার কাজিমুদ্দিনের ছেলে নজু মামুদ ওরফে নজরুল (২৭) কে গ্রেফতার করে পুলিশ। ডোমার থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী বলেন, আসামীদের কাছে এ পর্যন্ত ১০,০০০/- (দশ) হাজার টাকা, লুন্ঠিত মোবাইল ফোন, কাসার প্লেট, বাটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে মঙ্গলবার সকাল ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংএর মাধ্যমে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান (পিপিএম) ষিয়টি নিশ্চিত করে জানান, ডাকাত দলটি নীলফামারী/রংপুর/দিনাজপুর/ঠাকুরগাঁও জেলার আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। এদের অধিকাংশই জেলে সম্প্রদায়ের বিপদগামী সদস্য। একটি কুখ্যাত ডাকাত দল গঠন করে চক্রটি বিভিন্ন জেলায় ডাকাতি কার্যক্রম পরিচালনা করে আসছে। তারা বিভিন্ন ডাকাতি/চুরি কার্যক্রমের সাথে জড়িত। বিভিন্ন থানায় একাধীক মামলা রয়েছে। আসামীদের রিমান্ডে নিয়ে তথ্য মতে বাকী আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় নেয়া হবে।

কিউএনবি/অনিমা/১১ মে ২০২৩,/দুপুর ১২:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit