রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম

শ্রমিকদের ধর্মঘট করার অধিকার থেকে বঞ্চিত করার আইন বাতিলের দাবিতে বাংলাদেশ ট্রেড সংঘের মিছিল 

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : বুধবার, ১০ মে, ২০২৩
  • ২৪৩ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : গত ৬ এপ্রিল সংসদে উত্থাপিত “অত্যাবশ্যকীয় পরিষেবা আইন-২০২৩” শ্রমিক স্বার্থ বিরোধী ঘোষণা করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের লাগাতার কর্মসূচীর অংস হিসেবে ১০মে দেশব্যাপী কর্মসূচী। তার অংশ হিসেবে সিলেটও মিছিল সমাবেশ অনুষ্ঠিত। বিকেল ৪টার সময় মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে গিয়ে সমাবেশ বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির সংগ্রামি সভাপতি সুরুজ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: ছাদেক মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহিন আলম, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ শাহপরান থানা কমিটির সভাপতি খোকন আহমদ, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি সিলেট জেলা কমিটির যুগ্ন আহবায়ক সুজন মিয়া, জাতীয় ছাত্রদল জেলা কমিটির অন্যতম নেতা বদরুল আজাদ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির যুগ্ন সম্পাদক রমজান আলী পটু, সিলেট জেলা স’মিল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রুহুল আমিন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমান আলী, দক্ষিণ সুরমা উপজেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক আব্দুল মুমিন রাজু সহ প্রমুখ:
সমাবেশ শেষে বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
নেতৃবৃন্দ সংসদে উত্থাপিত কালো আইনের বিরোধীতা করে বলেন, সরকার একের পর এক নিবর্তনমূলক কালা-কানুন জারি করে চলছে। গণমাধ্যম কর্মী আইন, ডিজিটাল নিরাপত্তা আইন করে জনগণের কথা বলার অধিকার হরণ করে চলছে। বর্তমান দ্রব্যমূল্যের উর্দ্ধগতির বাজারে যখন শ্রমিকদের মজুরির তুলনায় বাজারের ব্যায় উত্তরোত্তরভাবে বৃদ্ধি পাচ্ছে, যখন হোটেল, গার্মেন্টন্স, নৌ-যান, স’মিল শ্রমিকরা মজুরি বৃদ্ধির আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে ঠিক সেই সময় সরকার সুচতুরভাবে শ্রমিকদের আন্দোলন সংগ্রামের টুটি চেঁপে ধরে সংসদে উত্থাপন করে “অত্যাবশ্যকীয় পরিষেবা আইন-২০২৩” নামে একটি কালো আইন। আইন অনুযায়ী সরকার যে কোন সেক্টরকে অত্যাবশ্যকীয় পরিষেবা হিসেবে ঘোষণা দিতে পারবে। এতদিন শ্রমিকদের অধিকার আদায়ের প্রধান হাতিয়ার ছিল ধর্মঘট। ধর্মঘটের মধ্য দিয়ে শ্রমিকদের দাবি আদায় এখন সাধারণ ঘটনা হয়ে উঠেছে।

সরকার ধর্মঘট নিষিদ্ধ করে আইন করা উদ্যোগ মালিকদের স্বার্থ রক্ষা ছাড়া আর কিছুই নয়। সা¤্রাজ্যবাদী লগ্নিপুঁিজর বিনিয়োগক্ষেত্র বাংলাদেশ। তাই জেনারেল স্ট্রাইক (সাধারণ ধর্মঘট) দমন করার জন্য সা¤্রাজ্যবাদী একচেটিয়া লগ্নিপুঁিজ ও দেশীয় দালাল পুজিঁ শ্রেণির স্বার্থে ক্ষমতাসীন সৈ¦রতান্ত্রিক সরকার এরকম কালা-কানুন তৈরী করছে। ক্ষমতাসীন দল ক্ষমতা পাকাপোক্ত করতে ২০১৮ সালে জারি করে ডিজিটাল নিরাপত্তা আইন। বিরোধী দলও শ্রমিক স্বার্থ বিরোধী এ আইনের বিরুদ্ধে কোনো জোরালো বক্তব্য প্রদান করছেন না। তা থেকে স্পষ্ট যে জনগণের জীবনমান নিয়ে তাদের কোনা মাথাব্যাথা নেই তারা সা¤্রাজ্যবাদী লগ্নিপুঁিজ ও দালাল পুজিঁর স্বার্থে একাট্টা।

বক্তারা সরকারের এরকম অযৌক্তিক, প্রচলিত শ্রম আইন পরিপন্থি বিল সংসদে উত্থাপনের তীব্র বিরোধীতা করে অনতিবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান। নয়তবা দেশের সকল প্রাতিষ্ঠানিক ও অপপ্রাতিষ্ঠানিক স্বায়ত্বশাসিত সেক্টরে কর্মরত শ্রমিক কর্মচারীদের নিয়ে এ কালো আইন বাতিলের দাবিতে সৎ সংগ্রামি আপোষহীন শ্রেণিসচেতন নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রাম গড়ে তোলার প্রত্যয় ব্যাক্ত করেন।

 

 

কিউএনবি/আয়শা/১০ মে ২০২৩,/রাত ৯:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit