শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

রোগীর ছদ্মবেশে ভুয়া চিকিৎসককে ধরল ইউএনও

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ মে, ২০২৩
  • ৯৮ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে রোগী সেজে এক ভুয়া চিকিৎসককে হাতেনাতে আটক করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।  পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত এম ইউ সবুজ (৪০)। আদালতের আদেশের পর সুধারাম থানা-পুলিশের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (১০ মে) দুপুরে শহরের জহুরুল হক মিয়ার গ্যারেজ এলাকা থেকে ওই ভুয়া চিকিৎসককে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শহরের জহুরুল হক মিয়ার গ্যারেজ এলাকায় এম ইউ সবুজ নামে এক ব্যক্তি চিকিৎসক সেজে চেম্বার খুলে দীর্ঘদিন ধরে চিকিৎসার নামে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। গোপন সূত্রে এ তথ্য পেয়ে আজ সকালে ইউএনও নিজাম উদ্দিন আহমেদ নিজেই ওই ব্যক্তির মুঠোফোনে যোগাযোগ করে সিরিয়াল দেওয়ার অনুরোধ করেন। তখন তাকে বলা হয়, ‘সিরিয়াল লাগবে না, ডাক্তার সাহেব চেম্বারে আছেন। ওই তথ্যের ভিত্তিতে দুপুর ১২টার দিকে ইউএনও নিজেই পুলিশ নিয়ে ওই ব্যক্তির চেম্বারে গিয়ে অভিযান চালান।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিজাম উদ্দিন আহমেদ বলেন, অভিযানের সময় ওই ব্যক্তি নিজেকে চিকিৎসক হিসেবে পরিচয় দিলেও বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের কোনো সনদ তিনি দেখাতে পারেননি।  ভুয়া চিকিৎসক সেজে চিকিৎসা দেওয়ার বিষয়টি তিনি স্বীকার করেছেন। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১০ মে ২০২৩,/রাত ৯:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit