সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষক দিবসেও কর্মবিরতিতে শিক্ষক-শিক্ষার্থীরা সারাদেশে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী মাটিরাঙ্গা জোনের উদ্যোগে মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ও সনদ বিতরণ। মেসির বিদায়ের পর আর্জেন্টিনা একদম বদলে যাবে: স্কালোনি নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অসরপ্রাপ্ত সেনা  পরিবার। আদালতের আদেশ অমান্য করে তাদের পরিবারকে প্রাণ নাসের হুমকি। দেশের স্বার্থে ফুলবাড়ির কয়লা উত্তোলন করতে চায় সরকার  আশুলিয়ায় ধামসোনা কৃষক দলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

গরমে ত্বকের যত্নে চন্দন

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ মে, ২০২৩
  • ১৩৬ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : গরমে ত্বক উজ্জ্বল ও মসৃণ থাকুক তা সবাই চায়। কিন্তু রোদ, ধুলোবালি, ঘামের কারণে ত্বকের উজ্জ্বলভাব ক্রমশ যেন হারিয়ে যেতে থাকে। এ ছাড়া বাইরে বেরোলেই ত্বকে র‌্যাশ বেরোচ্ছে। সেই সঙ্গে ট্যানের সমস্যা তো রয়েছেই।

সে ক্ষেত্রে চোখ বন্ধ করে ভরসা রাখা যায় চন্দনের উপর। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং নানান সমস্যা দূর করতে চন্দন দারুণ কার্যকর। ত্বক শুষ্ক হোক কিংবা তৈলাক্ত, বলিরেখা থাক কিংবা ব্রণ, যে কোনও সমস্যায় যত্ন নিতে পারে চন্দন।

শুষ্ক ত্বকের যত্নে চন্দন

তিন চা চামচ গুঁড়ো দুধ, তিন চা চামচ চন্দন তেল ও এক চা চামচ গোলাপজল একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এই প্যাক মুখে লাগান। ১৫ থেকে ২০ মিনিট রেখে শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। চন্দন তেল ও গুঁড়ো দুধ ত্বকে পুষ্টি জোগায়। গোলাপজল ভাল টোনার হিসেবে কাজ করে। প্রতি দিন এটা মেনে চললে শুষ্ক ত্বকের সমস্যা থেকে রেহাই পাবেন।

চোখের কালি তুলতে চন্দন

অল্প সময়ে চোখের কালি তুলতে চন্দনের থেকে কার্যকরী কিছু নেই। চন্দন গুঁড়ো ও গোলাপজলের পেস্ট তৈরি করে নিন। এই পেস্ট চোখের নিচে লাগিয়ে রাতে ঘুমোতে যান। সকালে উঠে পানি দিয়ে ধুয়ে নিন। এটা কিছু দিন করলেই চোখের কোলের কালি দূর হবে।

ত্বকের তৈলাক্ত ভাব কমাতে চন্দন

এক টেবিল চামচ চন্দন গুঁড়ো, এক টেবিল চামচ মুলতানি মাটি পরিমাণ মতো গোলাপজলের সঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এই প্যাক সারা মুখে লাগিয়ে ২০ থেকে ৩০ মিনিট রাখুন। পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে ত্বকের তৈলাক্ততা কমে আসে এবং ত্বক দেখায় উজ্জ্বল।

কিউএনবি/অনিমা/১০ মে ২০২৩,/বিকাল ৪:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit