সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষক দিবসেও কর্মবিরতিতে শিক্ষক-শিক্ষার্থীরা সারাদেশে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী মাটিরাঙ্গা জোনের উদ্যোগে মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ও সনদ বিতরণ। মেসির বিদায়ের পর আর্জেন্টিনা একদম বদলে যাবে: স্কালোনি নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অসরপ্রাপ্ত সেনা  পরিবার। আদালতের আদেশ অমান্য করে তাদের পরিবারকে প্রাণ নাসের হুমকি। দেশের স্বার্থে ফুলবাড়ির কয়লা উত্তোলন করতে চায় সরকার  আশুলিয়ায় ধামসোনা কৃষক দলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

আজকের ভাগ্যচক্র

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ মে, ২০২৩
  • ১২৭ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি বৃষ রাশির জাত ব্যক্তি। আপনার ওপর আজ দৈত্যকূল গুরু শুক্রাচার্য, পরমযোগী গ্রহ শনি ও পরিবর্তনশীল গ্রহ চন্দ্রের প্রভাব বিদ্যমান।  আপনার সঙ্গে কুম্ভ রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। ভাগ্যলক্ষ্মী প্রসন্ন হওয়ায় সফলতা আপনার চরণ স্পর্শ করবে। মন সুর, সংগীত ও ধর্মের প্রতি আকৃষ্ট থাকবে।

মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]

লাইফস্টাইলে আসবে আমূল পরিবর্তন। যে কাজে হাত দেবেন তাতেই কমবেশি সফলতাপ্রাপ্ত হবেন। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালংকার ও ইলেকট্রনিক্স সামগ্রীর পসরা সাজবে। শত্রুরা পরাস্ত হবে।

বৃষ [২১ এপ্রিল-২০ মে]

শরীর-স্বাস্থ্য বিশেষ ভালো না থাকায় কোনো কাজে মন বসবে না। আয় বুঝে ব্যয় করুন নচেৎ সঞ্চয়ে হাত পড়বে। অবশ্য শ্রমিক-কর্মচারীদের মনে মালিকপ্রীতি দেখা দেবে। নেতিবাচক চিন্তাভাবনা বাদ দিন।

মিথুন [২১ মে-২০ জুন]

শিক্ষার্থীদের জন্য দিনটি বেশ মৌজমস্তিতে কাটবে। হারানো ধন সম্পদ সম্পত্তি ব্যবসা ফিরে পাওয়ার পথ খুলবে। দূর থেকে আসা ডাক বেকারদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ করবে। সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হতে পারে।

কর্কট  [২১ জুন-২০ জুলাই]

দীর্ঘদিনের ভোগ্যব্যাধিপীড়া থেকে পরিত্রাণের পথ খুলবে। বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হবে। সংকটকালে বন্ধুবান্ধব আত্মীয় পরিজন সাহায্যের হাত বাড়িয়ে ধরবে।

সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]

পিতামাতার কাছ থেকে ভরপুর সাহায্য-সহযোগিতাপ্রাপ্ত হবেন। যোগ্যকর্ম ও উচ্চশিক্ষার্থে বিদেশগমনের পথ প্রশস্ত হবে। প্রেমিকযুগলের প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে। কর্ম ও ব্যবসা-বাণিজ্যে তরতাজা উন্নতি করে চলবেন।

কন্যা [২১ আগস্ট-২২ সেপ্টেম্বর]

দাম্পত্য জীবন কটুতায় ভরে থাকলেও বিচ্ছেদের সম্ভাবনা নেই। ভাড়াটিয়া-মালিকের মধ্যে মতানৈক্য সৃষ্টি হতে পারে। দীর্ঘদিনের ভাঙা প্রেম ও বন্ধুত্ব জোড়া লাগবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে।

তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]

গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে। বিবাহযোগ্যদের বিবাহের পূর্ব প্রস্তুতি নিতে হবে। সংকটকালে বন্ধুবান্ধব আত্মীয়-পনিজন সাহায্যের হাত বাড়িয়ে ধরবে।

বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]

চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিবাহ বিনিয়োগ বন্ধুত্ব শুভ এমনকি সুদূরপ্রসারী হবে। শত্রু ও বিরোধীপক্ষের সব পরিকল্পনা নস্যাৎ হয়ে পড়বে।

ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]

মনোবল জনবল অর্থবলের গ্রাফ চাঙা হওয়ায় লাইফস্টাইল বদলে দেবে। গৃহবাড়ি ভূমিসম্পত্তি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন পূরণের দিকে ধাবিত হবে। নেতৃত্ব প্রভূত্ব শ্রেষ্ঠত্বে মজবুত আসন গেড়ে বসতে সক্ষম হবেন।

মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]

হাতে থাকা প্রায় কাজই সহজে সম্পন্ন হবে। বিদেশগমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদে মন বিষণ হয়ে পড়বে। সন্তানরা আজ্ঞাবহ হয়ে থাকবে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া ঠিক হবে না।

কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]

ডাকযোগে চেক মানিঅর্ডার বিকাশ এমনকি নগদ অর্থ হাতে আসতে পারে। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিবাহ বিনিয়োগ বন্ধুত্ব শুভ এমনকি সুদূরপ্রসারী হবে। শিক্ষার্থীদের হাতে নিত্যনতুন সুযোগ এসে হাজির হবে।

মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]

 বেকার যুবক-যুবতীদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ করবে। নিত্যনতুন ব্যবসা-বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে। শিক্ষার্থীদের হাতে নিত্যনতুন সুযোগ এসে হাজির হবে। বিবাহযোগ্যদের বিবাহের পূর্ব প্রস্তুতি নিতে হবে।

কিউএনবি/অনিমা/১০ মে ২০২৩,/দুপুর ১২:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit