বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

গণিত পরীক্ষায় দায়িত্বে অবহেলা: ৪ শিক্ষককে অব্যাহতি

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ মে, ২০২৩
  • ১৪৫ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চাটখিলে গণিত পরীক্ষায় দায়িত্বে অবহেলার দায়ে ৪ শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।অব্যাহতিপ্রাপ্তরা হলো, উপজেলার পাঁচগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জুয়েল চন্দ্র দেবনাথ, মল্লিকা দিঘির পাড় বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা রাবেয়া বেগম, মমিনপুর দাখিল মাদরাসার শিক্ষক প্রহলাদ চন্দ্র পাল ও রামনারায়পুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পরিতোষ চন্দ্র দেবনাথ ।মঙ্গলবার (৯ মে) দুপুরে এসএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলার দায়ে উপজেলার সাহাপুর ইউনিয়নের সাহাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়।

জানা যায়, দুপুরের দিকে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কেন্দ্র কমিটির সভাপতি মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া সাহাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন যান। ওই সময় গণিত পরীক্ষা চলাকালে চার শিক্ষককে দায়িত্বে অবহেলার করতে দেখতে পান তিনি। পরে দায়িত্বে অবহেলার দায়ে এসএসসি পরীক্ষার দায়িত্ব থেকে অভিযুক্ত চার শিক্ষককে অব্যাহতি দেন তিনি।ঘটনার সত্যতা নিশ্চিত করেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া।

কিউএনবি/অনিমা/১০ মে ২০২৩,/সকাল ১১:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit