রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম

যুব রেডক্রিসেন্টের ১৭তম যুব প্রধান সংবর্ধিত

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১০ মে, ২০২৩
  • ২০৬ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক বলেছেন, মানুষ তার কর্মের মাধ্যমেই বেঁচে থাকে। ক্ষণস্থায়ী এই জীবনে যারা মানবতার কল্যাণে কাজ করে মানুষ তাদেরকে সবসময় স্মরণ করে। বিশেষ করে করোনাকালে যুব সংগঠক নাজিম খানসহ যুব রেডক্রিসেন্টের কর্মীরা নিজেদের জীবনের ঝুঁিক নিয়ে যে দায়িত্ব পালন করেছেন, উপকারভোগীসহ সিলেটবাসী চিরদিন তা মনে রাখবেন। উচ্চশিক্ষা গ্রহনের জন্য নাজিম খান সপরিবারে যুক্তরাজ্যে যাচ্ছেন, প্রবাসে গিয়েও মানবতার কল্যাণে তার হাত সব সময় প্রসারিত থাকবে এই প্রত্যাশা করি।
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের প্রোগ্রাম অর্গানাইজার ও ১৭তম যুব প্রধান নাজিম খানের উচ্চ শিক্ষার্থে যুক্তরাজ্য যাত্রা উপলক্ষে যুব রেড ক্রিসেন্ট সিলেট ইউনিট আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান মনসুজ্জামান চৌধুরী বাবুলের সভাপতিত্বে ও যুব প্রধান পলাশ গুণের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় ব্যবস্থাপনা পর্ষদ সদস্য মস্তাক আহমদ পলাশ, সিলেট ইউনিটের সেক্রেটারি মোঃ আব্দুর রহমান জামিল, রেডক্রিসেন্ট নার্সিং কলেজের প্রিন্সিপাল রেনুরা আক্তার, কার্যকরী কমিটির সদস্য ফেরদৌস চৌধুরী রুহেল, সোয়েব আহমদ, মজির উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আজীবন সদস্য সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি এম এ হান্নান, সাংবাদিক আবদুল বাতিন ফয়সল, রেডক্রিসেন্ট সিলেট ইউনিটের সাবেক যুব প্রধান আমিনুল ইসলাম, এনামুল হক চৌধুরী সুহেল, পিপিপি প্রকল্পের সিলেট ইউনিটের হেলথ সুপার ভাইজার এবিএম মোয়াজ্জেম হোসেন, ফিল্ড অফিসার আব্দুর রাকিব, আজীবন সদস্য আমিনুর রহমান পাপ্পু, যুব রেডক্রিসেন্ট সিলেট ইউনিটের উপ যুব প্রধান-১ চৌধুরী লাবিব ইয়াসির, উপ যুব প্রধান-২ বদরুল আজাদ শুভসহ যুব রেডক্রিসেন্টের কার্য্যকরী কমিটির সদস্যবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মোছাদ্দেক সুমেল ।

কিউএনবি/অনিমা/১০ মে ২০২৩,/সকাল ১০:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit