শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম
মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন টমেটো খেয়ে ১৫ হাতির মৃত্যু

দুর্গাপুরে সরকারি জমি থেকে স্থাপনা উচ্ছেদ

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনধি
  • Update Time : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ৯৯ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনধি : নেত্রকোনার দুর্গাপুরে সরকারি ভূমিতে অবৈধ স্থাপনা নির্মাণ করায় তা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। সোমবার (০৮ মে) বিকেলে পৌর শহরের চকলেংগুড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আরিফুল ইসলাম। উচ্ছেদ পরিচালনায় সহযোগিতায় ছিলেন দুর্গাপুর থানা পুলিশ ও ভূমি অফিসের সার্ভেয়ারসহ অন্যান্য কর্মচারীগন।

জানা গেছে,দীর্ঘদিন ধরে সরকারি নিয়ম-নীতি উপেক্ষা করে সরকারি খাস জমিতে অবৈধভাবে ঘর নির্মাণ করে বসবাস করে আসছিলেন কিছুলোক। ওই জমি থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দিলেও তারা তা অমান্য করে। পরে সোমবার বিকেলে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রায় ৪১ শতাংশ অ-কৃষি খাস জমি দখল মুক্ত করা হয়।

এ নিয়ে উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন,সরকারি খাস জমিতে অবৈধভাবে ঘর নির্মাণের কারণে জেলা ম্যাজিস্ট্রেট স্যার এর নির্দেশনায় উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়। এতে দু’টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রায় ৪১ শতাংশ খাস জমি উদ্ধার করা হয়।

কিউএনবি/অনিমা/০৯ মে ২০২৩,/সন্ধ্যা ৬:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit