বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

 মন্দির ভাংচুর-হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ১০৬ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে আলোচিত ইস্কোন মন্দির ভাংচুর,হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতার  মো.আবুল কাশেম (৫৭) জেলার বেগমগঞ্জ উপজেলার গনিপুর এলাকার ছোরাগো বাড়ির মৃত আলী আজমের ছেলে এবং নোয়াখালী জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক। 

মঙ্গলবার ( ৯ মে) বিকেলের দিকে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  এর আগে, একই দিন বেলা ১১টার দিকে জেলার মাইজদী বাজারের টাউন হল মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামি জেলার বেগমগঞ্জ উপজেলার আলোচিত ইস্কোন মন্দির ভাংচুর ও হত্যা মামলার প্রধান আসামি। এ ছাড়া সে  বিস্ফোরক,নাশকতাসহ একাধিক মামলার দীর্ঘদিন যাবত পলাতক আসামি।  

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, আসামিকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।  

 

কিউএনবি/আয়শা/০৯ মে ২০২৩,/সন্ধ্যা ৬:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit