বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

নোয়াখালীতে বিশ রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবসে র‌্যালি-আলোচনা সভা

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ মে, ২০২৩
  • ১২৯ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্যদিয়ে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উৎযাপন করা হয়েছে।সোমবার (০৮ মে) সকালে নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্ট  সোসাইটির পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়ানোর মধ্যদিয়ে দিবসটির আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে, জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গন থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি জেলা শহর মাইজদীর প্রধান সড়ক প্রদক্ষিণ জেলা প্রশাসক কার্যালয়ের বঙ্গবন্ধু চত্তরে গিয়ে জাতির পিতার প্রতিকৃর্তিতে পুষ্পমাল্য অর্পন শেষে পুনরায় শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শেষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নোয়াখালী  জেলা পরিষদ চেয়ারম্যান ও রেডক্রিসেন্ট নোয়াখালী জেলা ইউনিটের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টুর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আনম খায়রুল আনম চৌধুরী সেলিম, কেন্দ্রীয় পরিচালনা পর্ষদ সদস্য ও জেলা ইউনিটের সেক্রেটারী এডভোকেট শিহাব উদ্দিন শাহিন, জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার, অতিরিক্ত পুলিশ সুপার বিজয়া সেন।
এসময় জেলা শিক্ষা কর্মকর্তা নুর উদ্দিন মো. জাহাঙ্গীর, জেলা ইউনিটের সদস্য বীর মুক্তিযোদ্ধা মমতাজুল করিম বাচ্চু, আবু তাহের, ফুয়াদ হোসেন, সামছুল হাছান মিরন, যুব প্রধান সানুচিং মারমা বীথীসহ সহ¯্রাধিক যুব সদস্য উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আন্তর্জাতিক রেডক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের ৭টি মৌলিক নীতিমালা অনুসরণ করে আর্তমানবতার সেবায় নিরন্তর কাজ করে যাচ্ছে।ঘূর্ণিঝড়, বন্যা, টর্নেডো, খরা, শৈত্যপ্রবাহ ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ ছাড়াও অন্যান্য সংকট ও জরুরী মুহুর্তে যেমন- অগ্নিকান্ড, ভবনধ্বস, অভ্যন্তরীণ সংঘাত ইত্যাদি পরিস্থিতিতে সোসাইটির সেবা কার্যক্রম সর্ব মহলে প্রশংসা অর্জন করেছে।

কিউএনবি/অনিমা/০৮ মে ২০২৩,/দুপুর ১:০৩

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit