রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা ফ্লাইদুবাইয়ের সেই ভারতীয় পাইলটকে ইসরায়েলের স্বাধীনতা দিবসে আমন্ত্রণ জানালেন নেতানিয়াহু আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর আরও একটি গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের খুব কাছাকাছি হুতি? মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতার দায়ে টেনেসির কারাপ্রধানের পদত্যাগ সৌদির আরামকো তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি হুতিদের ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’!

ডাল তো রোজই খান, ভিন্নতা আনতে বানান মুসুর ডালের কাবাব

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ মে, ২০২৩
  • ১৩৩ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : নানা রকম ডালের মধ্যে মসুর ডাল বেশি জনপ্রিয়। কারণ অন্যান্য ডালের চেয়ে এতে প্রোটিনের পরিমাণ অনেক বেশি। কিন্তু প্রতিদিন সেই এক সেদ্ধ ডাল খেতে কারই বা ভালো লাগে! তাই স্বাদ বদল করতে এবার বানিয়ে ফেলুন মুচমুচে মসুর ডালের কাবাব। কেমন ভাবে তৈরি করবেন? দেখুন তার রেসিপি।

মসুর ডালের কাবাব তৈরির উপকরণ: এক কাপ মসুর ডাল, পেঁয়াজ কুচি, একটি ডিম, কাঁচা মরিচ কুচি, আদা ও রসুন গ্রেট করা, ধনেপাতা কুচি, পুদিনা পাতা কুচি, মরিচ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, ব্রেড ক্রাম্বস, লবণ, ভাজার জন্য তেল। বিকেলের খিদে মেটান মুখরোচক ম্যাকারনি পাস্তা স্যুপ দিয়ে! রইল রেসিপি by TaboolaSponsored Links Bangladesh এ একটি ব্যবহৃত

মসুর ডালের কাবাব বানানোর পদ্ধতি: মসুর ডাল ভালো করে ধুয়ে রাখবেন। কড়াইতে তেল গরম করে গোটা জিরে ফোড়ন দিন। জিরে একটু ভাজার পর পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করুন। পেঁয়াজের রঙ হালকা পরিবর্তন হলে আদা ও রসুন থেঁতো করে দিয়ে দিন। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে মসুর ডাল দিয়ে মশলার সঙ্গে ভালো ভাবে মিশিয়ে নিন। এবার পরিমাণমতো পানি দিয়ে ডাল সেদ্ধ হতে দিন। খুব বেশি পানি দেবেন না।

ডাল সেদ্ধ হয়ে গেলে আরও মিনিট দু’য়েক নাড়াচাড়া করুন, যাতে ডালের মধ্যে থাকা অতিরিক্ত পানি শুকিয়ে যায়। আঁচ নিভিয়ে ডাল ঠান্ডা হতে দিন। এর পর ডালের সঙ্গে পেঁয়াজ কুচি, একটি ডিম, কাঁচা মরিচ কুচি, আদা ও রসুন কুচি, ধনেপাতা কুচি, পুদিনা পাতা কুচি, মরিচ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, ব্রেড ক্রাম্বস আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিন। এবার হাতে তেল মেখে ডালের মিশ্রণ থেকে ছোটো ছোটো বলের আকারে লেচি কেটে নিয়ে কাবাবের আকারে গড়ে নিন। কড়াইতে তেল গরম করে কাবাবগুলো এপিঠ-ওপিঠ ভালো করে ভেজে নিলেই তৈরি মসুর ডালের কাবাব!

কিউএনবি/অনিমা/০৭ মে ২০২৩,/সন্ধ্যা ৭:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit