বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণে চাঁদ দেখা কমিটির সভা বৃহস্পতিবার ইরানের পথে যাওয়া জাহাজে মার্কিন হেলিকপ্টার থেকে মিসাইল হামলা ট্রাম্পকে হত্যার গল্প ফেঁদেছিল ইসরায়েল, তুর্কি গোয়েন্দাদের দাবি বায়ুদূষণে বিশ্বে ৩৪তম ঢাকা, বাতাসের মান ‘মাঝারি’ রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির সব প্রস্তুতি সম্পন্ন গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতার খুব কাছাকাছি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে চার মানবাধিকার সংস্থার মামলা সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে যা বললেন প্রয়াত অভিনেতার মা

নরসিংদীতে ছেলের হাতে পিতা খুন 

মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৭ মে, ২০২৩
  • ১৯১ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী জেলা প্রতিনিধি : নরসিংদীর রায়পুরায় বাবা হাজী আইনুল হককে (৭০)  কুপিয়ে হত্যার পর ৯৯৯-এ ফোন দিয়েছেন অভিযুক্ত ছেলে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ছেলে ইয়াসিনকে (২৮) আটক করে এবং হত্যায় ব্যবহৃত দা জব্দ করে। রোববার (৭ মে) সকালে উপজেলার মির্জানগর ইউনিয়নের মেজেরকান্দি উত্তরপাড়া গ্রামের ৩ নম্বর ওয়ার্ডে ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দারা জানান, ইয়াসিন মাদকাসক্ত ছিলেন।নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন বলেন, হাজী আইনুল হক নেশাগ্রস্ত ছেলে ইয়াসিনকে সব কিছুতেই প্রশ্রয় দিতেন। তার অনেক কুকর্ম তিনি টাকার বিনিময়ে ধামাচাপা দিয়েছিলেন।

সর্বশেষ আজ সেই নেশাগ্রস্ত ছেলেই বাবাকে কুপিয়ে হত্যা করলো।অভিযুক্ত ইয়াসিনের স্ত্রী হাওয়া বেগম জানান, আমার শ্বশুর ও সৎ শাশুড়ির অত্যাচারে আমি সব থেকে বেশি সময় বাপের বাড়িতে কাটিয়েছি। আমাদের বিষয় নিয়ে প্রায়ই আমার শ্বশুর-শাশুড়ির মধ্যে ঝগড়া হতো। আজ আমার স্বামী দা দিয়ে কুঁপিয়ে আমার শ্বশুরকে হত্যা করে। ইয়াসিন মাদক সেবনের সঙ্গে জড়িত কি না প্রতিবেদকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ইয়াসিন মাদক সেবন করতো। কিন্তু ১১ মাস তিনি কোনো মাদক সেবন করেননি।

রায়পুরা থানার উপ-পরিদর্শক নবী হোসেন জানান, দা দিয়ে কুপিয়ে বাবাকে হত্যার পর ঘাতক ছেলে ইয়াসিন নিজেই ৯৯৯-এ কল করে বিষয়টি জানান। পরে আমরা তাকে আটক করে থানায় নিয়ে যাই। এ ঘটনায় হত্যায় ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞেসাবাদের জন্য ইয়াসিনের স্ত্রী ও শ্বাশুড়িকে থানায় নেওয়া হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

কিউএনবি/অনিমা/০৭ মে ২০২৩,/বিকাল ৩:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit