ডেস্ক নিউজ : শনিবার (৬ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এতে জানানো হয়, শুক্রবার (৫ মে) বুদাপেস্টে হাঙ্গেরির পররাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী পিটার সিজ্জারটো এক দ্বিপাক্ষিক বৈঠকে এ আগ্রহের কথা জানায়। পিটার সিজ্জারটোর আমন্ত্রণে বর্তমানে হাঙ্গেরি সফর করছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এটি বাংলাদেশের কোনো বাণিজ্যমন্ত্রীর হাঙ্গেরিতে প্রথম সরকারি সফর।
এ সময় টিপু মুনশি বলেন, বিস্তৃত সুযোগ-সুবিধা, আকর্ষণীয় প্রণোদনা ও অনুকূল ব্যবসায়িক পরিবেশসহ এই অঞ্চলে বাংলাদেশের সবচেয়ে উদার বিনিয়োগ ব্যবস্থা রয়েছে। এসময় বৈঠকে হাঙ্গেরির ব্যবসায়ী ও কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের আহ্বান জানান তিনি।
হাঙ্গেরির ব্যবসায়ীদের বিনিয়োগের জন্য বাংলাদেশকে বেছে নিতে অনুরোধ জানিয়ে টিপু মুনশি বলেন, বাংলাদেশ সরকার দেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছে। বাংলাদেশের বিনিয়োগ-বান্ধব নীতি ও বিভিন্ন বিদেশি বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার পেতে ভূমিকা রাখবে।
এসময় বাণিজ্যমন্ত্রী হাঙ্গেরির সরকারকে ইইউ আলোচনাকালে সমর্থন দেয়ার পাশাপাশি বাংলাদেশকে নীতি সহায়তা ও অপারেশনাল সহযোগিতা বাড়ানোর জন্য অনুরোধ করেন। বিশেষ করে এলডিসি স্ট্যাটাস থেকে উত্তরণের পর বিশ্ববাজারে বাংলাদেশি পণ্য প্রবেশাধিকারের ব্যাপারে সহযোগিতা কামনা করেন। এ সময় হাঙ্গেরির বাণিজ্যমন্ত্রী এ ব্যাপারে তাঁর দেশের সহযোগিতার আশ্বাস দেন।
সাক্ষাত অনুষ্ঠানে উভয় মন্ত্রী বিগত সময়ে দ্বিপাক্ষিক বাণিজ্যের উল্লেখযোগ্য বৃদ্ধির বিষয়ে তাদের সন্তুষ্টি প্রকাশ করেন। এছাড়া দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সম্প্রসারণের জন্য নতুন উপায় খোঁজার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি দুই দেশের বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের আরও কাছাকাছি আনতে বেসরকারি খাতের মধ্যে সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। যা দুই দেশের মধ্যে বিটুবি সংযোগ ও বাণিজ্য বৃদ্ধিকে শক্তিশালী করতে সাহায্য করবে বলেও উল্লেখ করা হয়।
এছাড়া বৈঠকে সম্ভাব্য ক্ষেত্রে বিশেষ করে জ্বালানি, বেসামরিক বিমান চলাচল, রেলওয়ে, ফার্মাসিউটিক্যালস, চামড়া, হালকা প্রকৌশল, আইটি পরিষেবা, চিকিৎসা সরঞ্জাম ইত্যাদি ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা করেন দুই দেশের বাণিজ্যমন্ত্রী।
কিউএনবি/অনিমা/০৬ মে ২০২৩,/সন্ধ্যা ৬:২১