বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম
ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ সেতাবগঞ্জ রেল স্টেশনের মুল ফটক বন্ধ যাত্রীদের ভোগান্তি চরমে

নোয়াখালীর ২ কিশোরী ঢাকার টিকটকারদের ফাঁদ থেকে উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ মে, ২০২৩
  • ১৩৩ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলা থেকে এক সাথে নিখোঁজের পাঁচদিন পর ২ কিশোরীকে ঢাকার টিকটকারদের ফাঁদ থেকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৬ মে) দুপুর ১টার দিকে এ সব তথ্য নিশ্চিত করেন নোয়াখালীল পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম। তিনি বলেন, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকার পল্লবী এলাকা থেকে ২ কিশোরীকে উদ্ধার করা হয়। এর আগে, গত ৩০ এপ্রিল তারা নিখোঁজ হয়।  
 
এসপি আরো বলেন, গত ১ মে নিখোঁজ দুই কিশোরীর অভিভাবক সুধারাম মডেল থানায় দুটি নিখোঁজ ডায়রি করেন। এরপর তাদের উদ্ধারে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তদন্তে নামে। তদন্তে জানা যায় নিখোঁজ কিশোরীরা একে অপরের বান্ধবী। তাদের একজন (২০) বছর বয়সী শিক্ষার্থী,অপরজন ১৯ বছর বয়সী, সে এক প্রবাসীর স্ত্রী। উভয়েই সামাজিক যোগাযোগের মাধ্যম টিকটক আসক্ত। টিকটক ব্যবহারের এক পর্যায়ে তাদের সাথে ঢাকার একটি টিকটকার দলের সঙ্গে পরিচয় হয়।

অপর এক প্রশ্নের জবাবে এসপি বলেন, পরিচয়ের এক পর্যায়ে ঢাকার ওই টিকটকার দল তাদের জীবনকে উপভোগ করার রঙিন জীবনের স্বপ্ন দেখায়। একপর্যায়ে রঙিন দুনিয়ার মোহে পড়ে ৩০ এপ্রিল সকাল  সাড়ে ৯টার ঘটিকার দিকে এক সাথে দুই বান্ধবী ঢাকার উদ্দেশ্যে পালিয়ে যায়। ঘটনার পাঁচ দিন পর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ময়মনসিংহ ও ঢাকায় টানা ৩০ ঘন্টার অভিযান চালিয়ে টিকটকার দলের অস্থায়ী আবাসের সন্ধান পায়। পরে ঢাকার পল্লবী থানা এলাকায় টিকটকারদের অস্থায়ী আবাসে অভিযান পরিচালনা করে পুলিশ। টিকটক দলটি পুলিশের উপস্থিতি টের পেয়ে নিখোঁজ ২ কিশোরীকে রেখে পালিয়ে যায়। ডিবি পুলিশ তাদের উদ্ধার করে।

পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা আরো বলেন, যথাসময়ে উদ্ধার না হলে দুই কিশোরীকে ভারতে পাচার বা জোরপূর্বক পতিতাবৃত্তির শিকার হতো বলে ধারণা করা হচ্ছে। ঢাকার টিকটক দলটিকে শনাক্ত করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।  

কিউএনবি/অনিমা/০৬ মে ২০২৩,/দুপুর ২:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit