বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদা তোলা হাতির শুড়ের আঘাতে ইজিবাইক উল্টে শিশু নিহত, মাহুতকে গণপিটুনি অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং কারাগারেই স্টুডিও, বন্দিদের গান ছড়াচ্ছে বিশ্বজুড়ে মানসিক ক্লান্তি দূর করতে ২০ লাখ ডলারের তহবিল ফেরালেন টেক প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরের জন্য এলএনজি আমদানির নীতিগত অনুমোদন সুদিনে ও দুর্দিনে মুমিনের করণীয় কী? তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প হোয়াইট হাউসে পৌঁছালেন নেতানিয়াহু রাঙামাটিতে কাপ্তাই উপজেলা যুবলীগ সভাপতি নাসিরুদ্দিন চৌধুরী গ্রেপ্তার বাংলাদেশে শুটিংয়ে এসে তিক্ত অভিজ্ঞতা নোরা ফাতেহির, কপিলের রসিকতা

ভিন্ন রকম ভালোবাসার খোঁজ পেয়েছেন অভিনেত্রী মিমি!

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ মে, ২০২৩
  • ১৩৪ Time View

বিনোদন ডেস্ক : টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর বাড়ির বারান্দায় কিছু পায়রা থাকে। পায়রাসহ একটি ছবি পোস্ট করেছেন তিনি। যখন তিনি বাড়িতে আসেন, তখন তারা তাকে ভালোবাসা জানায়।  খবর হিন্দুস্তান টাইমসের।

মিমি পোস্টে জানান, এক ঝড়বৃষ্টির রাতে তিনি এই পায়রাটিকে উদ্ধার করে আনেন।

তিনি আরও বলেন, ‘ওরা (পাখির পরিবার) আমার বারান্দায় থাকে। আমার স্পর্শ চেনে ওরা। কখনো পালিয়ে যায় না। তবে আমি এখন আমার এই বাড়িতে খুব একটা আসি না। যখন আসি, তখনই ওরা আমায় এভাবেই ভালোবাসা জানায়।’

অভিনেত্রী তার পোস্টে আরও জানান, তিনি মোটেই এই পাখিগুলোকে খাঁচাবন্দি করে রাখেন না। নিজেদের মতো থাকে পাখিগুলো। উড়ে বেড়ায়।

তবে এ ঘটনায় তাকে কটাক্ষের শিকারও হতে হয়েছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মিমিকে সম্প্রতি একটি পায়রার সঙ্গে ছবি তুলতে দেখা যায়। তিনি তার দুই হাত দিয়ে পায়রাটিকে চেপে ধরে আছেন। আর সেই ছবি দেখেই ক্ষেপেছেন নেটিজেনরা। অভিনেত্রীর করা এই পোস্ট দেখে ভক্তরা বেজায় ক্ষুব্ধ। এভাবে এক অবলা প্রাণীর ওপর অত্যাচার মোটেই সহ্য করেননি তারা।

একজন ব্যক্তি লেখেন, পায়রার মুখ দেখেই বোঝা যাচ্ছে সে কষ্ট পাচ্ছে। 

কিউএনবি/অনিমা/০৬ মে ২০২৩,/দুপুর ১:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit