বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদা তোলা হাতির শুড়ের আঘাতে ইজিবাইক উল্টে শিশু নিহত, মাহুতকে গণপিটুনি অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং কারাগারেই স্টুডিও, বন্দিদের গান ছড়াচ্ছে বিশ্বজুড়ে মানসিক ক্লান্তি দূর করতে ২০ লাখ ডলারের তহবিল ফেরালেন টেক প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরের জন্য এলএনজি আমদানির নীতিগত অনুমোদন সুদিনে ও দুর্দিনে মুমিনের করণীয় কী? তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প হোয়াইট হাউসে পৌঁছালেন নেতানিয়াহু রাঙামাটিতে কাপ্তাই উপজেলা যুবলীগ সভাপতি নাসিরুদ্দিন চৌধুরী গ্রেপ্তার বাংলাদেশে শুটিংয়ে এসে তিক্ত অভিজ্ঞতা নোরা ফাতেহির, কপিলের রসিকতা

বাংলাদেশের দর্শকদের উদ্দেশ্যে যা বললেন শাকিবের নতুন নায়িকা

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ মে, ২০২৩
  • ১৫৩ Time View

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের আগামী ঈদুল আজহায় মুক্তি পাবে নতুন সিনেমা ‘প্রিয়তমা’। এ সিনেমায় তার নায়িকা হিসাবে থাকছেন কলকাতার টিভি অভিনেত্রী ইধিকা পাল। বিষয়টি সিনেমার নির্মাতা হিমেল আশরাফ সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এরই মধ্যে শুরু হয়েছে সিনেমাটির শুটিং। নির্মাতা হিমেল আশরাফ জানান, ৮ মে থেকে শুটিংয়ে অংশ নেবেন শাকিব খান।

হিমেল আশরাফ বলেন, ‘ইধিকা পালের ভিসা হয়েছে। প্রিয়তমা সিনেমাতে শাকিব খানের নায়িকা হিসেবে আমরা তাকেই চূড়ান্ত করেছি। শাকিব ভাই ৮ তারিখে শুটিংয়ে অংশ নেবেন আর ইধিকা যোগ দেবেন ১১ মে।’

এদিকে শুক্রবার রাত ১১টার দিকে হিমেল আশরাফ একটি ভিডিও পোস্ট করেছেন তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে। সেই ভিডিওটি ‘প্রিয়তমা’ সিনেমার নায়িকা ইধিকার।

ইধিকা বলেন, ‘হ্যালো বাংলাদেশ, আমি ইধিকা পাল। দেখা হচ্ছে আপনাদের সবার সঙ্গে এই ঈদে, সিনেমা হলে, বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের ‘প্রিয়তমা’ ছবিতে।

ইধিকা পাল অভিনয়ের পাশাপাশি নাচেও দুর্দান্ত পারদর্শী। জানা গেছে, শাকিবের সিনেমায় অভিনয়ের জন্য নতুনভাবে নিজেকে প্রস্তুত করেছেন তিনি। পরিবর্তন এনেছেন নিজের লুকেও। নির্মাতা জানান, এই সিনেমার কারণে শাকিব খানও ওজন কমিয়েছেন। চরিত্র ও গল্পের প্রয়োজনে নতুন লুক ক্রিয়েট করা হয়েছে তার।

কিউএনবি/অনিমা/০৬ মে ২০২৩,/সকাল ১০:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit