শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

দুর্গন্ধের কারণ খুঁজতে গিয়ে মিলল যুবকের লাশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ১৩১ Time View

ডেস্ক নিউজ  : মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইস্মানিরচর গ্রাম সংলগ্ন মেঘনা নদী থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধ-গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার বিকেল ৩ টার দিকে গজারিয়া নৌ-পুলিশ ওই লাশ উদ্ধার করে। যুবকের বয়স অনুমান ৩৫ বছর। তার পড়নে ছিল সাদা রংয়ের পায়জামা-পাঞ্জাবি।

গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইজাজ আহম্মেদ জানান, ইস্মানিরচর গ্রামের দেলোয়ার মাস্টারের বাড়ি সংলগ্ন নদী থেকে ভেসে আসা দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে স্থানীয়রা কচুরিপানার ওপর লাশ দেখতে পায়। বেলা ১২ টার দিকে তারা নৌ-পুলিশকে খবর জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিকেল অর্ধ-গলিত লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কিউএনবি/অনিমা/০৫ মে ২০২৩,/রাত ৮:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit