বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদা তোলা হাতির শুড়ের আঘাতে ইজিবাইক উল্টে শিশু নিহত, মাহুতকে গণপিটুনি অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং কারাগারেই স্টুডিও, বন্দিদের গান ছড়াচ্ছে বিশ্বজুড়ে মানসিক ক্লান্তি দূর করতে ২০ লাখ ডলারের তহবিল ফেরালেন টেক প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরের জন্য এলএনজি আমদানির নীতিগত অনুমোদন সুদিনে ও দুর্দিনে মুমিনের করণীয় কী? তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প হোয়াইট হাউসে পৌঁছালেন নেতানিয়াহু রাঙামাটিতে কাপ্তাই উপজেলা যুবলীগ সভাপতি নাসিরুদ্দিন চৌধুরী গ্রেপ্তার বাংলাদেশে শুটিংয়ে এসে তিক্ত অভিজ্ঞতা নোরা ফাতেহির, কপিলের রসিকতা

সব ছেড়ে পুরোপুরি বদলে যাবেন নওয়াজ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ৯২ Time View

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি এবার সন্ন্যাস হবেন বলে জানিয়েছেন। জীবনের মতো শিক্ষা পেয়ে বদলেছেন নওয়াজ। তিনি জানান, নিজেকে পুরোপুরি বদলে ফেলবেন, কেউ চড় মারলেও চুপ থাকবেন। সম্প্রতি এক ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই বললেন অভিনেতা।

স্ত্রী আলিয়ার সঙ্গে অশান্তির পর থেকেই নওয়াজের ব্যক্তিগত জীবনে ঝড়। সেই ঝড়ের কবলে পড়ে মাঝে মধ্যেই নানারকম মন্তব্য করেছেন নওয়াজ। এই ঘটনার পর থেকেই বলিউডে কাজের সংখ্যাও কম হয়েছে নওয়াজের। সব মিলিয়ে নওয়াজের জীবন চলছে কঠিন সময়ের মধ্যে।

সম্প্রতি মুক্তি পেয়েছে নওয়াজের আফওয়া ছবি। সেই ছবির প্রচারেই এক সাক্ষাৎকারে নওয়াজ জানালেন, অনেক কষ্টে নিজের পায়ে দাঁড়িয়েছি। অনেক ত্যাগ রয়েছে। বাইরে থেকে বলা সহজ আমি ভাল না খারাপ। আমি আর এসবের মধ্যে থাকতে চাই না। সব কিছু ছেড়ে সন্ন্যাস নেব। আপনারা খুব শীঘ্রই খবর পাবেন!’

নওয়াজের সঙ্গে তাঁর স্ত্রী আলিয়ার সম্পর্কের তিক্ততা এখন সকলেই জেনে গেছে। সম্প্রতি আলিয়ার বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন নওয়াজউদ্দিনের মা মেহেরুন্নিসা সিদ্দিকি। অভিযোগ, দীর্ঘদিন ধরেই একটি সম্পত্তির অধিকার নিয়ে আইনি বিবাদ চলছিল শাশুড়ি-বউমার। তাই নিয়েই চরমে পৌঁছায় ঝামেলা।

তারই মধ্যে আবার দ্বিতীয় সন্তানের ডিএনএ পরীক্ষার দাবিতে আদালতের দ্বারস্থ হন নওয়াজ ঘরনি আলিয়া। দাবি, ছোট ছেলেকে নিজের সন্তান বলে মানতে নারাজ অভিনেতা। এসবের মাঝেই বাড়ির পরিচারিকার একাধিক অভিযোগে বিদ্ধ নওয়াজ। সূত্র : সংবাদ প্রতিদিন।

কিউএনবি/অনিমা/০৫ মে ২০২৩,/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit