বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদা তোলা হাতির শুড়ের আঘাতে ইজিবাইক উল্টে শিশু নিহত, মাহুতকে গণপিটুনি অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং কারাগারেই স্টুডিও, বন্দিদের গান ছড়াচ্ছে বিশ্বজুড়ে মানসিক ক্লান্তি দূর করতে ২০ লাখ ডলারের তহবিল ফেরালেন টেক প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরের জন্য এলএনজি আমদানির নীতিগত অনুমোদন সুদিনে ও দুর্দিনে মুমিনের করণীয় কী? তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প হোয়াইট হাউসে পৌঁছালেন নেতানিয়াহু রাঙামাটিতে কাপ্তাই উপজেলা যুবলীগ সভাপতি নাসিরুদ্দিন চৌধুরী গ্রেপ্তার বাংলাদেশে শুটিংয়ে এসে তিক্ত অভিজ্ঞতা নোরা ফাতেহির, কপিলের রসিকতা

পনেরো বছর পর একসঙ্গে পরমব্রত-মনামি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ১২২ Time View

বিনোদন ডেস্ক : দীর্ঘ কয়েক বছর পরে আবারও সেই জুটিকে দেখে উচ্ছসিত তাদের অনুরাগীরা। সম্প্রতি এক বিজ্ঞাপনের কাজে মুম্বাই গিয়েছিলেন টলিপাড়ার জনপ্রিয় দুই অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং মনামি ঘোষ।
জাতীয় একটি ব্র্যান্ডের হয়ে বিজ্ঞাপনের শুট করেন পরম-মনামি। শুটিংয়ের ফাঁকে দুজনের ছবি নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেছেন পরমব্রত। 

ছবির ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘অনেক দিন পর….. যেন ছোটবেলা ফিরে এল।’ সঙ্গে অভিনেতা আরও লিখেছেন, অভিনয় জীবনের শুরুতে যখন টেলিভিশন সিরিয়াল দিয়ে নিজের ক্যারিয়ার শুরু করেন পরমব্রত চট্টোপাধ্যায়, মনামি ঘোষের সঙ্গে প্রচুর কাজ করেছেন তিনি। সে সময় মানুষ ভাবতে শুরু করেছিলেন পরমব্রত এবং মনামি বিয়েও করবেন। ১৫ বছর পর আবার একসঙ্গে এক ফ্রেমে দেখা গেল টলিপাড়ার দুই জনপ্রিয় তারকা এবং এক সময়ের সেরা জুটিকে।

বছর কয়েক আগে একসঙ্গে বহু ধারাবাহিকে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং মনামি ঘোষ৷ কখনও স্বামী-স্ত্রীর চরিত্রে আবার কখনও প্রেমিক-প্রেমিকার চরিত্রে। দর্শকদের বিচারে সেরা জুটির শিরোপাও জিতেছেন। জায়গা করে নিয়েছিলেন দর্শকদের মনে। তারপরে আর একসঙ্গে আর দেখা যায়নি এই জুটিকে।

বর্তমানে পরমব্রত এবং মনামি দুজনেই ব্যস্ত ছবির কাজে। পরমব্রত ফেলুদা হয়ে আসছেন দর্শকদের সামনে আর মনামি আসছেন মৃণাল সেনের স্ত্রীর চরিত্র নিয়ে। পরমব্রত চট্টোপাধ্যায় অভিনীত ‘সাবাশ ফেলুদা’ এর স্ট্রিমিং শুরু আগামী ৫ মে থেকে জনপ্রিয় এক ওটিটি প্ল্যাটফর্মে। সিরিজ পরিচালনায় আছেন অরিন্দম শীল।

অন্যদিকে সৃজিত মুখোপাধ্যায়ের ‘পদাতিক’ ছবি নিয়ে ব্যস্ত অভিনেত্রী মনামি ঘোষ। যেই ছবিতে মৃণাল সেন হয়ে পর্দায় দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। মনামির অভিনয় জীবনের অন্যতম সেরা মাইলস্টোন হতে চলেছে এই ছবি এবং চরিত্রটি।

 

 

কিউএনবি/অনিমা/০৫ মে ২০২৩,/দুপুর ১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit