রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা ফ্লাইদুবাইয়ের সেই ভারতীয় পাইলটকে ইসরায়েলের স্বাধীনতা দিবসে আমন্ত্রণ জানালেন নেতানিয়াহু আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর আরও একটি গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের খুব কাছাকাছি হুতি? মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতার দায়ে টেনেসির কারাপ্রধানের পদত্যাগ সৌদির আরামকো তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি হুতিদের ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’!

হতাশা কেটে অর্থপ্রাপ্তির যোগ মেষের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ১২৭ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : আজ ৪ মে (বৃহস্পতিবার)। ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তি, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র? এ বিষয়গুলো সম্পর্কে যারা দিনের শুরুতেই কিছুটা ধারণা নিয়ে রাখতে চান তারা একবার পড়ে নিতে পারেন আজকের রাশিফল।

মেষ : ২১ মার্চ-২০ এপ্রিল

শনিগ্রহের জন্মকালীন ঈশানে অবস্থানের ফলাফল অনুযায়ী দেখা যায় যে, জাতকের বর্তমান হতাশা কেটে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে।

বৃষ : ২১ এপ্রিল-২০ মে

নারী-পুরুষের সামনে বিভিন্ন প্রলোভনের হাতছানি রয়েছে। ভুলেও কোনো নারী বা অর্থলাভের প্রলোভনে পড়বেন না। বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্ত নিন।

মিথুন : ২১ মে-২০ জুন

রবি ও শুক্রের যোগে জাতকের এ সময়টা সুখে-দুঃখে কেটে যাবে। খুব সম্ভবত আপনার সাহায্যে প্রতিবেশী রমণীর আহ্বান পাবেন।

কর্কট : ২১ জুন-২০ জুলাই

কর্মক্ষেত্রে বন্ধু-বান্ধবের শঠতায় আর্থিক সমস্যায় পড়বেন। সহসা অধিক লাভের আশায় কোনো প্রকার চালাকির আশ্রয় নেবেন না।

সিংহ : ২১ জুলাই-২০ আগস্ট

জাতক বান্ধবীর কারণে কষ্ট পেতে পারেন। তবে ডেসডিমোনার মতো নিষ্পাপকে ভুল বুঝবেন না।

কন্যা : ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর

জাতক নর-নারী নির্বিশেষে এ সপ্তাহে অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। পঞ্চস্বর বিবরণে দেখা যায় যে, জাতক পুরনো কোনো ঋণ ফেরত পাবেন।

তুলা : ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর

জাতকের উনবিংশোত্তরী প্রত্যন্তদশা থেকে জানা যায় যে, সংসারের জটিলতা দূর হবে। হয়তো সুদূরের কোনো আহ্বানে যাতনা দূর হবে।

বৃশ্চিক : ২৩ অক্টোবর-২০ নভেম্বর

নারী-পুরুষ নির্বিশেষে জাতকের বর্তমানে আন্ত্রিক জটিলতায় পরিবারের কারও অকাল মৃত্যু হতে পারে। বিশ্বস্ত চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন।

ধনু : ২১ নভেম্বর-২০ ডিসেম্বর

জাতকের এ সপ্তাহটা বেশ হেসে-খেলেই পার হবে। কর্মক্ষেত্রে নতুন কোনো বড় দায়িত্ব পাবেন। কাছের কোনো আত্মীয়ের আর্থিক সাহায্য পাবেন।

মকর : ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি

জাতক ও জাতিকার এ সময়টা ভুলের মাশুল দিতে হবে। সচেতন হয়ে চলাফেরা করবেন। সমাজের বিভিন্ন অ্যাপসের মাধ্যমে আয়ের পথ পরিত্যাজ্য।

কুম্ভ : ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি

কোনো দুর্ঘটনায় রক্তারক্তি হওয়ার সম্ভাবনা। তাই ঝামেলায় না জড়ানোই ভালো।

মীন : ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ

জাতকের বর্তমানে পরীক্ষা দিতে হবে। যেকোনো কাজে হঠকারিতা করলে পরে পস্তাবেন। তাই সম্ভব হলে কোনো বিজ্ঞ মানুষের পরামর্শ নিন।

কিউএনবি/অনিমা/০৪ মে ২০২৩,/রাত ৮:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit