বিনোদন ডেস্ক : ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের বরাতে জানা যায়, শেহনাজ গিল সম্প্রতি নিজের একটি বাড়ি কিনেছেন। সেই বাড়ি নিয়ে বেজায় খুঁতখুঁতে মনোভাব রয়েছে তার। কাউকেই বাড়িতে প্রবেশের সুযোগ সহজে দেন না তিনি। বাড়িতে নিজের বাথরুম পর্যন্ত কাউকে ব্যবহার করতে দেন না এই অভিনেত্রী। সংবাদমাধ্যমে এই তথ্য প্রকাশের পরই ভক্ত অনুরাগীদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন শেহনাজ।
বাড়ি নিয়ে আবেগে ভাসলেও নিজের ক্যারিয়ারকে ভোলেননি তিনি। প্রথম সিনেমায় ব্যর্থ হওয়ায় নিজের অভিনয়, প্রতিভা আর যোগ্যতাকে ভালো করে ঝালাতে মাঠে নেমেছেন শেহনাজ। নিজের কাজের মাধ্যমেই সব সমালোচনার জবাব দিতে বদ্ধপরিকর এখন এই অভিনেত্রী।
কিউএনবি/আয়শা/০৩ মে ২০২৩,/সন্ধ্যা ৭:৫৫