বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম
ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ সেতাবগঞ্জ রেল স্টেশনের মুল ফটক বন্ধ যাত্রীদের ভোগান্তি চরমে

 কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিল জেলা যুবলীগ

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ মে, ২০২৩
  • ১০২ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক একরামুল হক বিপ্লবের উদ্যোগে কৃষকের পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দিল যুবলীগের নেতাকর্মীরা। বুধবার (৩ মে) দিন ব্যাপী জেলা যুবলীগের নেতাকর্মীরা নোয়াখালীর সদর উপজেলার অর্শ্বদিয়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের স্থানীয় কৃষক মন্নানের ১০০ শতাংশ জমির ধান কেটে দেন। এতে কৃষক পরিবার খুব খুশী।

এদিকে শ্রমিক ও আর্থিক সংকটে  কৃষকের পাশে এমন মানবিক কাজে নোয়াখালী জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক একরামুল হক বিপ্লব এগিয়ে আসায় সাধারন মানুষ ব্যাপক প্রশংসা করেন। জানা যায়, নোয়াখালী জেলায় পুরোদমে শুরু হয়েছে বোরো ধান কাটা। এ সময় কৃষকরা শ্রমিক ও আর্থিক সংকটে পড়ে। সময় মত ধান কেটে বাড়িতে আনতে না পারায় কৃষকরা ক্ষতিগ্রস্থ হয়ে পড়ে। কৃষকের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রীর আহবানে ও কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে জেলা আওয়ামী লীগের অন্যতম নেতা  বীরমুক্তিযোদ্ধা মরহুম হামিদুল হক বকুলের ছেলে ও জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক একরামুল হক বিপ্লব নেতাকর্মীদের সাথে নিয়ে নোয়াখালীর সদর উপজেলার অর্শ্বদিয়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের স্থানীয় কৃষক মন্নানের  ১০০ শতাংশ জমিতে ধান কেটে মাড়াই করে বাড়িতে পৌছে দেন।  

এ সময় ধান কাটা কর্মসূচীতে অংশগ্রহন করেন  নোয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক সুজন, সাবেক সহ-সভাপতি ইউনুস হায়দার আবির, ইয়াছিন আরাফাত ফয়সাল, মোঃ দাউদ, নোয়াখালী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পুলক রায়সহ অন্যান্য প্রমূখ।

কৃষক আব্দুল মন্নান জানান, আমি বহু কষ্টে ১০০ শতাংশ জমিতে ধান চাষ করছি। বর্তমানে শ্রমিক সংকট ও শ্রমিক মূল্য বেশী  হওয়ায় আর্থিক সংকটের ধান কেটে বাড়িতে আনা নিয়ে দুঃচিন্তায় ছিলাম। জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক একরামুল হক বিপ্লব ভাইসহ নেতাকর্মীরা আমার ধান কেটে বাড়িতে পৌছে দেওয়ায় আমার উপকার হয়েছে। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ এসব নেতাকর্মীদের দোয়া করছি।

জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক একরামুল হক বিপ্লব জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ নির্দেশে ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারন সম্পাদক মোঃ মাইনুল হোসেন খান নিখিল এ আহবানে অসহায় অসায় কৃষকদেও পাকা ধান কেটে বাড়িতে পৌছে দেওয়ার এ কর্মসূচী পালন করি। আমাদের এ কর্মসূচী অব্যাহত থাকবে।

 

 

কিউএনবি/আয়শা/০৩ মে ২০২৩,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit