বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদা তোলা হাতির শুড়ের আঘাতে ইজিবাইক উল্টে শিশু নিহত, মাহুতকে গণপিটুনি অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং কারাগারেই স্টুডিও, বন্দিদের গান ছড়াচ্ছে বিশ্বজুড়ে মানসিক ক্লান্তি দূর করতে ২০ লাখ ডলারের তহবিল ফেরালেন টেক প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরের জন্য এলএনজি আমদানির নীতিগত অনুমোদন সুদিনে ও দুর্দিনে মুমিনের করণীয় কী? তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প হোয়াইট হাউসে পৌঁছালেন নেতানিয়াহু রাঙামাটিতে কাপ্তাই উপজেলা যুবলীগ সভাপতি নাসিরুদ্দিন চৌধুরী গ্রেপ্তার বাংলাদেশে শুটিংয়ে এসে তিক্ত অভিজ্ঞতা নোরা ফাতেহির, কপিলের রসিকতা

প্রিয়াঙ্কা চোপড়ার গলায় আড়াই কোটি ডলারের নেকলেস!

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ মে, ২০২৩
  • ১০২ Time View

বিনোদন ডেস্ক : এবারের মেট গালাতে ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া পড়েছিলেন কালো গাউন। তার গলায় শোভা পেয়েছে আড়াই কোটি ডলারের নেকলেস। আর এ নেকলেসের জন্যই সংবাদের শিরোনাম হয়েছেন এই অভিনেত্রী।

গত সোমবার নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে অনুষ্ঠিত হয়েছে বিশ্বের অন্যতম বড় ফ্যাশন ইভেন্ট মেট গালা। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমস জানিয়েছে, বিলাসবহুল জুয়েলারি ব্র্যান্ড ‘বুলগারি’র শুভেচ্ছাদূত হিসেবে ‘মেট গালা’য় অংশ নিয়েছেন প্রিয়াঙ্কা। সেই সুবাদে তাদের তৈরি করা একটি বিশেষ নেকলেস পরেছিলেন তিনি। যেটার দাম আড়াই কোটি ডলার!

ইন্টারন্যাশনাল জেমোলজিক্যাল ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, প্রিয়াঙ্কার নেকলেসটিতে যে ‘ব্লু লেগুনা’ হিরাটি ব্যবহার করা হয়েছে সেটি বুলগারি ব্র্যান্ডের গহনায় থাকা সবচেয়ে বড় নীল হিরা। সেই সঙ্গে প্রতিষ্ঠানটি থেকে বিক্রি হওয়া সবচেয়ে দামি রত্নপাথরের একটি এটি।

বলা হচ্ছে- আগামী ১২ মে জেনেভায় অনুষ্ঠিতব্য সোথবাইস লাক্সারি উইকে এই নেকলেস নিলামে তোলা হবে। এর বিক্রয়মূল্য ধরা হচ্ছে আড়াই কোটি ডলারেরও বেশি।

 

 

কিউএনবি/আয়শা/০৩ মে ২০২৩,/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit