বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদা তোলা হাতির শুড়ের আঘাতে ইজিবাইক উল্টে শিশু নিহত, মাহুতকে গণপিটুনি অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং কারাগারেই স্টুডিও, বন্দিদের গান ছড়াচ্ছে বিশ্বজুড়ে মানসিক ক্লান্তি দূর করতে ২০ লাখ ডলারের তহবিল ফেরালেন টেক প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরের জন্য এলএনজি আমদানির নীতিগত অনুমোদন সুদিনে ও দুর্দিনে মুমিনের করণীয় কী? তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প হোয়াইট হাউসে পৌঁছালেন নেতানিয়াহু রাঙামাটিতে কাপ্তাই উপজেলা যুবলীগ সভাপতি নাসিরুদ্দিন চৌধুরী গ্রেপ্তার বাংলাদেশে শুটিংয়ে এসে তিক্ত অভিজ্ঞতা নোরা ফাতেহির, কপিলের রসিকতা

বিয়ের পর জেফারের উদ্দেশে যা বললেন সালমান মুক্তাদির

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ মে, ২০২৩
  • ১০৪ Time View

বিনোদন ডেস্ক : ইউটিউবার হিসাবে সামনে আসা সামলমান মুক্তাদির অল্প সময়ের ব্যবধানে তারকা হয়ে ওঠেন তিনি। তার বেশিরভাগ সময় আলোচনায় থেকেছেন নিজের একাধিক প্রেমের গুঞ্জন নিয়ে। তেমনি তার সঙ্গে প্রেমের গুঞ্জন ছিল সংগীতশিল্পী জেফার রহমানের। তবে তা যে শুধুই গুঞ্জন, বিয়ের পর তাই প্রমাণ করলেন মুক্তাদির।

মঙ্গলবার বিয়ের খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন সালমান মুক্তাদির। এদিন সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিয়ের বেশ কয়েকটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আমার প্রিয় স্ত্রী, আমার বাকি জীবনের সঙ্গী।’ সঙ্গে তারিখ জুড়ে দিয়েছেন ৩০ এপ্রিল ২০২৩।

সালমান মুক্তাদিরের সেই পোস্টে অভিনন্দন জানিয়েছেন অনেক। তেমনি একজন এই সংগীতশিল্পী জেফার। সেই পোস্টের মন্তব্যের ঘরে তিনি লেখেন, ‘তোমাদেরকে অভিনন্দন।’ সঙ্গে জুড়ে দিয়েছেন দুচোখে ভালোবাসা যুক্ত ইমো।

জেফারের সেই মন্তব্যের উত্তরও দিয়েছেন সালমান মুক্তাদির। তিনি লেখেন, ‘অনেক ধন্যবাদ জেফফফ। অবশেষে তুমি সবাইকে বুঝাতে পারবা আমি আসলেই তোমার বন্ধু।’

এদিকে স্ত্রীর সঙ্গে বিয়ের যৌথ ছবি প্রকাশ করলেও তার নাম, পরিচয় কিছুই জানাননি সালমান মুক্তাদির। তবে নেটিজেন ও বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, তার স্ত্রীর নাম দিশা ইসলাম।

কিউএনবি/অনিমা/০৩ মে ২০২৩,/দুপুর ১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit