বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদা তোলা হাতির শুড়ের আঘাতে ইজিবাইক উল্টে শিশু নিহত, মাহুতকে গণপিটুনি অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং কারাগারেই স্টুডিও, বন্দিদের গান ছড়াচ্ছে বিশ্বজুড়ে মানসিক ক্লান্তি দূর করতে ২০ লাখ ডলারের তহবিল ফেরালেন টেক প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরের জন্য এলএনজি আমদানির নীতিগত অনুমোদন সুদিনে ও দুর্দিনে মুমিনের করণীয় কী? তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প হোয়াইট হাউসে পৌঁছালেন নেতানিয়াহু রাঙামাটিতে কাপ্তাই উপজেলা যুবলীগ সভাপতি নাসিরুদ্দিন চৌধুরী গ্রেপ্তার বাংলাদেশে শুটিংয়ে এসে তিক্ত অভিজ্ঞতা নোরা ফাতেহির, কপিলের রসিকতা

অপু-বুবলীর সঙ্গে লড়াইয়ে তমা মির্জাও

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ মে, ২০২৩
  • ১০৫ Time View

বিনোদন ডেস্ক : ঈদ মানেই সিনেমার জমজমাট বাজার। সে ধারাবাহিকতাও চলছে সারা দেশে। এখনো রেশ কাটেনি ঈদুল ফিতরের। এরই মধ্যে প্রস্তুতি চলছে ঈদুল আজহায় সিনেমা মুক্তির। এবারের কুরবানির ঈদে দর্শক মাতাবেন তিন নায়িকা। 

তারা হলেন অপু বিশ্বাস, তমা মির্জা ও শবনম বুবলী। এরই মধ্যে জানা গেছে, কয়টি সিনেমা মুক্তির জন্য প্রস্তুত এবং সেসব সিনেমার নায়িকাদের নামও। তালিকায় সিনেমা আছে প্রায় এক ডজন। তবে সবকটিই মুক্তি পাবে না এটা নিশ্চিত। 

রোজার ঈদে ৮টি সিনেমা মুক্তি পেলেও কুরবানির ঈদে তার সংখ্যা হতে পারে ছয়, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা।

কুরবানির ঈদে মুক্তির তালিকায় চিত্রনায়িকা বর্ষা অভিনীত ‘নেত্রী : দ্য লিডার’ সিনেমার নাম শোনা গেলেও এটি মুক্তি পাবে না বলে জানা গেছে। গত বছরের ঈদুল আজহায় দর্শক মাতিয়েছেন চিত্রনায়িকা বিদ্যা সিহনা মিম। আসছে কুরবানির ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত সিনেমা ‘অন্তর্জাল’। এমনটাই ইঙ্গিত দিয়েছেন এর পরিচালক দীপঙ্কর দীপন।

রায়হান রাফির পরিচালনায় চিত্রনায়িকা তমা মির্জা অভিনীত ‘সুড়ঙ্গ’ নামে একটি সিনেমা প্রস্তুত হচ্ছে কুরবানির ঈদের জন্য। এ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হবে নাট্যাভিনেতা আফরান নিশোর। আগামী ঈদুল আজহার আরও একটি চর্চিত সিনেমা হচ্ছে ‘লালশাড়ি’। সরকারি অনুদানে নির্মিত এ সিনেমার মাধ্যমে প্রথমবার প্রযোজক হয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। অভিনয়ও করেছেন তিনি। সিনেমাটি রোজার ঈদেও মুক্তির আওয়াজ দিয়েছিল।

এ সিনেমায় নায়ক সাইমন সাদিক। চিত্রনায়িকা বুবলী অভিনীত ‘ক্যাসিনো’ নিয়েও আওয়াজ দিচ্ছেন পরিচালক। ‘রিভেঞ্জ’ ও ‘প্রহেলিকা’ নামে বুবলীর আরও দুটি সিনেমা রয়েছে কুরবানির ঈদের মুক্তির তালিকায়। ‘প্রহেলিকা’য় বুবলী প্রথমবার মাহফুজ আহমেদের বিপরীতে অভিনয় করেছেন। এছাড়া আরও কিছু সিনেমা রয়েছে মুক্তির তালিকায়।

কিউএনবি/অনিমা/০৩ মে ২০২৩,/দুপুর ১২:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit